স্থানীয় সংবাদ

তেরখাদায় তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ : খালাসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার : খুলনায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষিতার খালাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে জেলার তেরখাদা উপজেলার মোকামপুর ক্যাম্প পুলিশ বিশেষ অভিযান চালিয়ে স্থানীয় লস্করপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- মোঃ নাজমুল মোল্যা (৫০) ও ২। মোসাঃ রহিমা বেগম (৫০)। রহিমা বেগম সম্পর্কে ধর্ষণের শিকার ওই ছাত্রীর খালা। আজ মঙ্গলবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস ও মিডিয়া ফোকাল পয়েন্ট) আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা পুলিশের আইসিটি বিভাগের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিশুটি স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। গত ১৯ নভেম্বর খালা (গ্রেফতারকৃত মোসাঃ রহিমা বেগম) তাকে নিয়ে তার নানার বাড়িতে বেড়াতে যায়। সেখানে খালার মোসাঃ রহিমা বেগমের সহায়তায় গ্রেফতারকৃত মোঃ নাজমুল মোল্যা গত ২০ নভেম্বর শিশুটিকে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে গত ২৪ নভেম্বর তেরখাদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে (সংশোধনী-২০০৩) মামলা দায়ের করা হয়। পুলিশ ওই মামলায় তাদের গ্রেফতার করে।
এ বিষয়ে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, গ্রেফতারকৃত রহিমা বেগম চারিত্রিকভাবে ভালো নন। তিনি সামান্য অর্থের বিনিময়ে সে নিজের বোনের মেয়েকে ধর্ষকের হাতে তুলে দেয়। এ ঘটনার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এছাড়া শিশুটির মা তার নিজের বোনকে আসামি করে মামলা দায়ের করায় তাকে গ্রেফতার করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button