হত্যা-হামলায় বিপর্যস্ত খুলনা : কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি বিএনপির

# ২২নং ওয়ার্ড বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশ #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, হত্যাকা- ও সন্ত্রাসী হামলা যেন খুলনায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। গত বছরের ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত অর্ধশত হত্যাকা- এবং শতাধিক গুলি ও হামলার ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, বিভিন্ন ঘটনায় পুলিশ অপরাধীদের গ্রেফতার করলেও অপরাধ দমন হচ্ছে না, বরং প্রতিদিন নতুন নতুন ঘটনা ঘটছে। এর প্রভাবে খুলনার রাজনৈতিক অঙ্গনেও চলছে চরম অস্থিরতা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে খুলনায় অব্যাহত খুন সন্ত্রাসের বিরুদ্ধে ২২নং ওয়ার্ড বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কতা বলেন। এড. মনা অভিযোগ করেন, নির্বাচন ঘনিয়ে এলেও খুলনার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। ফলে সাধারণ মানুষসহ রাজনৈতিক নেতাকর্মীরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। খুলনায় সন্ত্রাসীদের তৎপরতা কমানো যাচ্ছে নাÑ এমন অভিযোগ তুলেছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। বিশেষ বক্তার বক্তব্যে তিনি বলেন, সাম্প্রতিক সময়ের ধারাবাহিক ঘটনায় স্পষ্ট হয়েছে যে আইনশৃঙ্খলা বাহিনী নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। তুহিন অভিযোগ করেন, অপরাধীদের দেখেও অনেক ক্ষেত্রে পুলিশ নীরব থাকে, যা জনমনে প্রশ্নের জন্ম দিচ্ছে। তার ভাষায়, “পুলিশের একটি অসাধু অংশ সন্ত্রাসী ও আওয়ামী ক্যাডারদের তথ্য দিয়ে পালিয়ে যেতে সাহায্য করছে।” তিনি আরও বলেন, দেশে এখনো ফ্যাসিবাদী চক্র সক্রিয়, যারা বিদেশে বসে নানামুখী চক্রান্ত চালাচ্ছে। এতে খুলনাসহ সারাদেশের নিরাপত্তা পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি আরো বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নইলে অপরাধীরা আরও মাথাচাড়া দিয়ে উঠবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়বে। তিনি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। ২২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম নুরুল আলম দিপুর সভাপতিত্বে ও জহিরুল ইসলাম খান জুয়েলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ বিশেষ অতিথির বক্তব্য রাখে বেগমা রেহানা ঈসা, বদরুল আনাম খান, কেএম হুমায়ুন কবীর. মোল্লা ফরিদ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মোঃ নাসির উদ্দিন, শফিকুল ইসলাম শফি, অ্যাডভোকেট হালিমা আক্তার, সজিব তালুকদার, ইশতিয়াক আহম্মেদ ইস্তি, কে এম জলিল, আবু সাঈদ শেখ, গাজী আফসার উদ্দিন, ইফতেখার হোসেন বাবু, মাসুদুল হক হারুন, মনিরুজ্জামান মনির, জাহাঙ্গীর হোসেন, নাজমুস সাকিব, আমিন আহমেদ, সওগত উল আলম সগীর, শেখ মেহেদী হাসান লিটন, জিয়াউর রহমান জিয়া, ময়েজ উদ্দিন চুন্নু, সৈয়দ আযাদ হোসেন, মুরাদ হোসেন, মাফিজুল সর্দার, মোহাম্মদ শহীদুল ইসলাম, জি এম মঈন উদ্দিন, সাহারুজ্জামান মুকুল, আলী হোসেন সানা, হাসিবউদ্দিন পান্না, মঈনুল ইসলাম কিরন, আতিয়ার রহমান বাবু, কাজী রাহাত, রমজান খলিফা, হাসিব চৌধুরী, আবুল কালাম আযাদ লাভলু, আমীন আহম্মেদ, কাওসারি জাহান মঞ্জু, রাশিদা আক্তার ময়না, ওয়াহেদা পারভীন রুমানা, শারমিন তানিয়া, সুলতানা রহমান, ন্যান্সি আক্তার, লাবনী আক্তার প্রমুখ।



