জামায়াতের বৈঠকে সমাবেশের সামগ্রিক প্রস্তুতি নিয়ে আলোচনা

# মহাসামাবেশ বাস্তবায়নে ২য় পর্যায়ে প্রস্তুতিমূলক বৈঠক #
খবর বিজ্ঞপ্তি ঃ ১ ডিসেম্বর, সোমবার, বেলা-২টায় বাবরী চত্ত্বরে (শিববাড়ী মোড়) মহাসমাবেশকে সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনরত ৮ দলের উদ্যোগে এক প্রস্তুতিমুলক বৈঠক গতকাল রাত ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী অফিসে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগরী সভাপতি মুফতী শরীফ সাঈদুর রহমান। বৈঠকে সমাবেশের সামগ্রিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, মঞ্চ নির্মাণ, যোগাযোগ ব্যবস্থা এবং জনসাধারণের উপস্থিতি সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, খেলাফত মজলিস খুলনা জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ জুবায়ের, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর…..মুফতী আমানুল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, খুলনা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট শাহআলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খুলনা মহানগরের সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খুলনা জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান, বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শহীদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর সাধারণ সম্পাদক মুফতী ওলিউল্লাহ মাহমুদ,খেলাফত মজলিস খুলনা মহানগর সভাপতি এফ এম হারুন অর রশীদ, খেলাফত মজলিস খুলনা জেলা সভাপতি মাওলানা ইমদাদুল হক, বাংলাদেশ ডেভালপমেন্ট পার্টি (বিডিপি) খুলনা জেলা সভাপতি এডভোকেট আবু ইউসুফ মোল্লা, বাংলাদেশ খেলাফত আন্দোলন খুলনা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইব্রাহিম খলিল, মুফতী মশিউর রহমান, বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি কেন্দ্রীয় সদস্য মোঃ জাকির হোসেন খান প্রমূখ।


