মোল্লাহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। শুরুতে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে বের হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রদর্শনী অনুষ্ঠানস্থলে ফিরে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রাণী সম্পদ উন্নয়নে সচেতনতা বৃদ্ধির জন্য এই সপ্তাহের গুরুত্ব অপরিসীম। প্রাণীসম্পদের সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনার মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনসহকারী কমিশনার (ভুমি) সুস্মিতা সাহা ও থানা অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মতিয়র রহমান। অতিথি বৃন্দ বলেন, প্রাণীসম্পদ সুরক্ষা এবং উন্নয়নের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। আইনশৃঙ্খলার বজায় রাখতে সকলকে সজাগ থাকতে হবে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী। তিনি বলেন, এই সপ্তাহের মাধ্যমে আমরা আমাদের প্রাণীসম্পদের গুরুত্ব এবং সঠিক ব্যবস্থাপনায় জনগণকে সচেতন করতে চাই। আধুনিক প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে প্রাণীসম্পদ খাতকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় খামারীরা অংশগ্রহণ করে তাদের অভিজ্ঞতা ও সমস্যাবলি তুলে ধরেন। বিভিন্ন প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও কর্মশালার মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম করা হয়। এই উপলক্ষে মোল্লাহাটের স্থানীয় প্রাণী চিকিৎসকগণ নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করেন এবং প্রাণী সম্পদ খাতে নতুন প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আলোচনা করেন।
উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে প্রাণীসম্পদ সপ্তাহের গুরুত্ব তুলে ধরা হয়েছে এবং সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা এনায়েত হোসেন, সমবায় কর্মকর্তা এবি এম মোর্শেক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা সাধন কুমার, পল্লি বিদ্যুৎ সমিতির ডিজিএম বিশ্বানন্দ পুরব্রাক্ষন, উপজেলা উপ: সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা দিলিপ বালা, এলএফএ আনিসুর রহমান, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ বিশ্বজিৎ বিশ্বাস, ইউপি সদস্য এস এম বাদল, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন উদ্যোগতাগন।


