আমরা সবাই মিলে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করবÑ মঞ্জু

খবর বিজ্ঞপ্তি ঃ জুলাই গণঅভ্যুত্থানে অর্জিত বিজয়কে বিভিন্ন দিকে প্রবাহিত করার নানা অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিএনপিই একমাত্র দল, যাদের দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। জনগণের সমর্থন পেলে সেসব অভিজ্ঞতা জনকল্যাণে কাজে লাগানো হবে। একই সঙ্গে অতীতের ভুলগুলো থেকে পাওয়া শিক্ষা কাজে লাগানো হবে। ‘আমাদের লড়াইকে বিভ্রান্ত করার অনেক চেষ্টা হয়েছে, কিন্তু তা সফল হয়নি। সে অপচেষ্টাকে মোকাবিলা করতে হবে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নজরুল ইসলাম মঞ্জু বাংলাদেশ ব্যাংক খুলনায় প্রবেশ করলে বাংলাদেশ ব্যাংক সবুজ দল তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক নজরুল ইসলাম মঞ্জুকে শুভেচ্ছা জানান। প্রার্থী নিজে বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালকসহ উদ্ধর্তন কর্মকর্তা-কর্মচারীসহ সকলের টেবিলে যেয়ে শুভেচ্ছা বিনিময় করেন। পরে ২১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মরহুম জামাল উদ্দিন, ২১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মরহুম হান্নান মোল্লা ও ২১নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি হীরা মিয়ার বাসায় যান এবং পরিবারের খোঁজ-খবর নেন ও দোয়া চান। পরে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপকুলের মানুষের সংকট নিরসনের সুনিদিষ্ট প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহারে অন্তভূক্তির লক্ষে খুলনা প্রেসক্লাবে নাগরিক সংলাপে গ্রহণ করেন। পরে সাউথ সেন্ট্রাল রোডস্থ খান-এ-সবুর মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মো. ছালেহ আহমেদসহ শিক্ষিক, কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া কৃষি সম্প্রসারন অধিদপ্তর খুলনার উপপরিচালকসহ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সকল কর্মসূচিতে নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, যত রকমের চেষ্টা চালিয়ে বাংলাদেশের নির্বাচনকে বানচাল করতে চান, তাতে কিছুই হবে না। আপনাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। আমরা হিংসার রাজনীতি করি না, আমরা প্রতিশোধ নিতে চাই না, আমরা সবাই মিলে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করব।
দিনের সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সাহারুজ্জামান মর্তুজা, জাফরউল্লাহ খান সাচ্চু, কাজী মো. রাশেদ, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, ইউসুফ হারুন মজনু, আনোয়ার হোসেন, গিয়াস উদ্দিন বনি, মজিবর রহমান ফয়েজ, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, ওহিদুজ্জামান খসরু, ইশহাক তালুকদার, শেখ জামিরুল ইসলাম জামিল, মাহবুব হোসেন, মেশকাত আলী, রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, আসলাম হোসেন, রিয়াজুর রহমান, ইকবাল হোসেন, আলমগীর হোসেন আলম, খান মঈনুল ইসলাম মিঠু, জাহাঙ্গীর হোসেন, মোহাম্মাদ আলী, খান শহিদুল ইসলাম, নূরুল ইসলাম লিটন, মাজেদা খাতুন, ফিরোজ আহমেদ, ওহেদুর রহমান বাবু, আব্দুল্লাহ আল মামুন, শহিদুল ইসলাম লিটন, খান রাজিব, রাজিবুল আলম বাপ্পি, এ আর রহমান, সেলিম বড় মিয়া, শামসুল আলম বাদল, জামাল মোড়ল, তরিকুল আলম, পারভেজ মাড়ল, সাখাওয়াত হোসেন, জাহিদুল ইসলাম খোকন, মোল্লা আলী আহমেদ, মাসুদ রুমী, রবিউল আলম, শফিউদ্দিন আহমেদ, আসমত হোসেন, শামীম রেজা, মামুনুর রহমান রাসেল, ইমতিয়াজ সেজান, সোহেল খন্দকার, নজমা আক্তার, লাকি আক্তার প্রমুখ।



