স্থানীয় সংবাদ
শিরোমণি বাজার বণিক সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

# খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানের সাথে #
স্টাফ রিপোর্টার ঃ খুলনার খানজাহান আলী থানার শিরোমনি বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক সাধারণ নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দ গতকাল দুপুরে খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি আলহাজ্ব শেখ রেজাউল হক , সাধারণ সম্পাদক মোঃ শাহিদুল ইসলাম, কার্যকরী সভাপতি শেখ আব্দুল হামিদ ,সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল্লাহ , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল শেখ, সহ সাধারণ সম্পাদক শেখ ফরিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াসিন হোসেন বরকত , দপ্তর সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম মেরাজ , প্রচার সম্পাদক শেখ সাব্বির হোসেন , কোষাধক্ষ্য মীর বাবুল আক্তার ,কার্যকারী সদস্য মোঃ জামাল মোল্লা ।


