বাংলাদেশ এস্ট্রোলজার্স সোসাইটির খুলনা বিভাগের নির্বাচন সম্পন্ন

# নির্বাহী সভাপতি ড. দীনেশ মন্ডল, সাধারণ সম্পাদক রাজু চিস্তি #
খবর বিজ্ঞপ্তি : বাংলাদেশ এস্ট্রোলজার্স সোসাইটির ঢাকা কেন্দ্র কমিটির যুগ্ম মহাসচিব, খুলনা বিভাগের নির্বাহী সভাপতি পদে ড. দীনেশ মন্ডল,অসাধারণ সম্পাদক পদে ফকির রাজু চিষ্টি নির্বাচিত হয়েছেন। সংগঠনের সর্বশেষ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে তিনি অধিক ভোটে বিজয় লাভ করেন। তার এই জয়কে সংগঠনের সদস্যরা ‘সঠিক নেতৃত্বের বিজয়’ হিসেবে দেখছেন। নির্বাচন কমিটির সূত্র জানায়, এ বছর নির্বাচনে প্রতিযোগিতা ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ড. দীনেশ মন্ডল তার দীর্ঘ কর্মমুখী অভিজ্ঞতা, গবেষণা ও সংগঠনকে এগিয়ে নেয়ার পরিকল্পনার জন্য অধিকাংশ সদস্যের সমর্থন পান। জয়ের পর প্রতিক্রিয়ায় ড. দীনেশ মন্ডল বলেন, “এই দায়িত্ব আমার কাছে শুধু পদ নয়, এটি একটি অঙ্গীকার। বাংলাদেশের জ্যোতিষ গবেষণাকে বিশ্বমানে নিয়ে যেতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।” তার নেতৃত্বে সংগঠনের নতুন কার্যক্রম, গবেষণা প্রকল্প ও আধুনিক জ্যোতিষ শিক্ষার প্রসার আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।



