স্থানীয় সংবাদ

বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে মানবিক রাষ্ট্রে পরিণত করতে চায় : এড. মনা

# সোনাডাঙ্গার ২৫ ও ২৬ নং ওয়ার্ডে সমাবেশ #

স্টাফ রিপোর্টার ঃ ‎বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কার নয়, এটি রাষ্ট্র পুনর্গঠনের একটি মূলমন্ত্র উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, ৩১ দফার মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, অর্থনীতি ও সুশাসন সবক্ষেত্রেই বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরা হয়েছে। বিএনপি জনগণের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এই দেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করতে চায়। ‎শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে সোনাডাঙ্গার বানরগাতি বাজারে খুলনায় চলমান খুন, সন্ত্রাস, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে ও বিএনপি প্রদত্ত ৩১দফা বাস্তবায়নে বিএনপির ২৫ ও ২৬নং ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মনা বলেন, আমরা তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে ৩৬০ ডিগ্রি পরিকল্পনায় কাজ করছি। বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সরকার তখন ব্যবসা সহজ করার জন্য ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করবে, জটিলতা বাড়াবে না। ‎বিএনপি সরকার গঠন করলে প্রতিটি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হবে। স্থানীয় নাগরিকরা ‘ন্যাশনাল হেলথ কার্ড’-এর মাধ্যমে এসব কেন্দ্র থেকে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে পারবেন। শিশুদের পুষ্টি পরামর্শ, বয়স্কদের রোগ নির্ণয় ও ব্যবস্থাপত্র প্রদানেরও ব্যবস্থা থাকবে। ‘প্রাইমারি হেলথকেয়ারকে দুই ভাগে ভাগ করা হবে এবং প্রতিটি এলাকায় আধুনিক হেলথ হাব গড়ে তোলা হবে। পাঁচ বছরের নিচে কোনো শিশু যেন অপুষ্টিতে না ভোগে, নারীরা যেন সঠিক মাতৃসেবা পান- সেটা নিশ্চিত করা হবে।’ প্রতিটি জেলা হাসপাতালকে কেন্দ্র করে সংশ্লিষ্ট উপজেলা হাসপাতালগুলোকে শক্তিশালী করা হবে। উপজেলা ও জেলা হাসপাতালকে সীমিত স্বায়ত্তশাসন দিয়ে অবকাঠামো সংস্কার, যন্ত্রপাতি কেনা ও ওষুধ সরবরাহের ব্যবস্থা করা হবে। ‎‎অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে রাজনৈতিক শুদ্ধতা জরুরি উল্লেখ করে বলেন, অর্থনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারলে ব্যবসা-বাণিজ্য টেকসই হয় না। যেমন হৃদযন্ত্র সুস্থ না থাকলে শরীর অসুস্থ হয়ে পড়ে, তেমনি অর্থনীতি ভেঙে পড়লে গোটা রাষ্ট্র অসুস্থ হয়ে পড়ে। প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, বিএনপি মনে করে একটি টেকসই রাষ্ট্রের তিনটি ভিত্তি হলো- কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য। আমরা কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করব, শিক্ষার মান উন্নয়ন করব এবং স্বাস্থ্যসেবাকে সর্বজনীন করব। এই তিনটি স্তম্ভে দৃঢ় ভিত্তি গড়ে তুললেই উন্নয়ন টেকসই হবে। ২৬ মাহমুদ আলম বাবু মোড়লের সভাপতিত্বে এবং কামরুজ্জামান রনু ও আরিফুল ইসলাম বিপ্লবের পরিচালনায় সভায় তুহিন আরও বলেন, সাম্প্রতিক সময়ের ধারাবাহিক ঘটনায় স্পষ্ট হয়েছে যে আইনশৃঙ্খলা বাহিনী নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। অপরাধীদের দেখেও অনেক ক্ষেত্রে পুলিশ নীরব থাকে, যা জনমনে প্রশ্নের জন্ম দিচ্ছে। পুলিশের একটি অসাধু অংশ সন্ত্রাসী ও আওয়ামী ক্যাডারদের তথ্য দিয়ে পালিয়ে যেতে সাহায্য করছে।” দেশে এখনো ফ্যাসিবাদী চক্র সক্রিয়, যারা বিদেশে বসে নানামুখী চক্রান্ত চালাচ্ছে। এতে খুলনাসহ সারাদেশের নিরাপত্তা পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান মনি, মোঃ আসাদুজ্জামান আসাদ, মোঃ মুজিবুর রহমান, জাকির ইকবাল বাপ্পি। এসময় আরো উপস্থিত ছিলেন সাজ্জাদ আহসান পরাগ, কাজী আব্দুল জলিল, মাহমুদ আলম বাবু মোড়ল, আলহাজ্ব শেখ হাবিবুর রহমান, শেখ মোহাম্মদ আজিজুর রহমান, মোহাম্মদ কাজী নজরুল ইসলাম, আবুল ওয়ারা, কামরুজ্জামান রুনু, ওয়াহিদুজ্জামান হাওলাদার, আরিফুল ইসলাম বিপ্লব, সাইফুল ইসলাম, কাদের মল্লিক, ইয়াসিন মোল্লা, আবু বক্কার মীর, মনিরুল ইসলাম, সোহরাব মোল্লা,শেখ হায়দার আলী, আল আমিন দেওয়ান, মোহাম্মদ চঞ্চল প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button