স্থানীয় সংবাদ
আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের মানববন্ধন আজ

# খুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে #
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরাম, খুলনা বিভাগীয় শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ শনিবার বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত হবে। সংগঠনের সভাপতি এস এম দেলোয়ার হোসেন উক্ত কর্মসূচীতে সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন।



