খালিশপুর পৌর সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির আবারো নির্বাচনী তফশিল ঘোষণা

# আগামী ৩ জানুয়ারী ভোট গ্রহণ #
স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত খালিশপুর পৌর সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির তৃতীয় বারের মত আবারো তফশিল ঘোষণা করা হয়েছে। প্রথম তফশিল ঘোষিত হয় আ’লীগ সরকারের আমলে ওই সময় নির্বাচন কমিশনার করা হয় সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানকে। এর দীর্ঘ দিনেও তিনি বাজারের নির্বাচন সম্পন্ন করতে পারেননি। ৫ আগস্টের পর ব্যবসায়ীদের দাবির মুখে ৭ জুলাই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান করা হয় খালিশপুর থানা বিএনপির সভাপতি এড. মোহাম্মদ হোসেন বাবুকে। তিনিও নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে না পারায় ওই কমিটি বিধি অনুযায়ী বাতিল হয়ে যায়। সর্বশেষ ২৮ নভেম্বর সন্ধ্যায় সমিতির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মনিয়ার রহমান। বক্তৃতা করেন ও অংশ নেন সিনিয়র সদস্য সিদ্দিকুর রহমান, কোহিনুর বেগম, মিজানুর রহমান, সাঃ সম্পাদক রাফেল ফেরদৌস রানা, বিএনপি নেতা কামাল হোসেন, চিত্রালী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রুহুল আমিন মিয়া, বাজার কমিটির সহ-সাধারণ সম্পাদ শফিউল আজম আদু, সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক মিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ আসিফ, ইউনুস কোরাইশী, জনিসহ বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ী বৃন্দ। তাবে একটি চক্র নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। সাগর নামের এক ব্যক্তি ভোটার না হওয়া সত্বেও সভায় হট্টোগোল বাধায়। পরে অবশ্যই ভোটারদের তোপের মুখে চক্রটি চুপসে যায়। এই সাগরের ভাই আগে মাদক স¤্রাট ফ্যাসিস্ট হোয়াইটের লোক ছিল। তার কারণে বিগত আওয়ামীলীগ আমলে সাগর নিরাপদে চলাফেরা করেছে। এখন হঠাৎ করেই বিএনপি নেতা বনে গিয়ে পা পাড়িয়ে ধরে গোলমাল করার চেষ্টা করছে বলে ভোটাররা জানান। সভায় প্রধান অতিথি ছিলেন পিএইচটিসির সহকারি পরিচালক মোঃ শফিকুল ইসলাম। সভা চলাকালে হট্টোগোল বাধানোর কারণে তিনিও চক্রটিকে শক্ত ভাবে কয়েকটি কথা বলেন। সভায় তাকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। পরে তিনি নির্বাচনী তফশিল ঘোষণা করেন। ঘোষিত তফশিল অনুযায়ী ৩০ নভেম্বর বিকেল ৪টার মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৩ ডিসেম্বর বিকেল ৪টা খসড়া ভোটার তালিকা সংশোধন, ৪ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত ভোটার আপত্তি নিস্পত্তি। ৫ ডিসেম্বর বিকেল ৫টার মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৭ও ৮ ডিসেম্বর সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন পত্র বিক্রি, ১৩ ও ১৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ১৫ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র যাচাই বাচাই ও বৈধ প্রার্থীরা তালিকা প্রকাশ, ২১ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার, ৩ জানুয়ারী বায়তুল মোর্কাম মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ। ২৮ নভেম্বর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শফিকুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়। নির্বাচন পরিচালনা কমিটির অন্য দু’ সদস্য হলেন সমাজ সেবা অফিসার মাসুদুর রহমান ও সমাজ সেবা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অয়ন সরকার।



