গল্লামারী ব্রীজের নির্মান কাজ দ্রুত শেষ করার দাবি আমরা বৃহত্তর খুলনাবাসীর

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশ পথ গল্লামারী ব্রীজ দুই বছরের বেশি সময় ময়ূর নদী উপর এই ব্রীজটি নির্মান কাজ শেষ না হওয়ায় বেড়েই চলেছে যানজট ও চলাচলে ভোগান্তি। তৃতীয় দফায় নির্মান কাজের মেয়াদ বৃদ্ধি করেও ব্রীজ এর কাজ দৃশ্যমান না হওয়ায় আমরা বৃহত্তর খুলনাবাসীর নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন,গল্লামারী ব্রীজের নির্মান কাজের দীর্ঘসূএতা, গড়িমসি ও সংশ্লিষ্ট কতৃপক্ষের দায়িত্ব পালনের অবহেলার কারণেই মানুষের ভোগান্তি দিনদিন বাড়ছে। নেতৃবৃন্দ দ্রুত ব্রীজ নির্মান করে জনদূর্ভোগ লাগবের দাবি জানান,অন্যথায় খুলনার সাধারন মানুষদের সাথে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে। বিবৃতি দাতা নেতৃবৃন্দ হলেন, সংগঠনের সভাপতি মোহাম্মাদ আরিফ, সহ-সভাপতি সরদার আবু তাহের, সৈয়দ আলী হাকিম, সিরাজুল ইসলাম লিটন, মোঃ আতিয়ার রহমান, মোঃ শাহাজাহান জমাদ্দার, ইঞ্জিঃ নাজমুল হুদা, এস এম মিজানুর রহমান, সাধারন সম্পাদক শেখ ওমর ফারুক কচি, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, নাজমুল হক মুকুল, এস এম মনোয়ার হোসেন লাভলু, ইঞ্জিঃ শফিকুর রহমান, রুহুল আমিন মিঠু, সাংগঠনিক সম্পাদক মীর কাউসার মিজু, সহ-সাংগঠনিক সম্পাদক জি এম ফারুক, দপ্তর সম্পাদক এস ওয়াহিদুল রহমান বাবু, অর্থ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ, সমাজ কল্যান সমপাদক মল্লিক আবুল কালাম আজাদ, আইন সম্পাদক এ্যাডঃ জিনারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক খান ইমরান আহমেদ, শিক্ষা সম্পাদক মোঃ আজিজুল হক,তথ্য ও প্রযুক্তি সম্পাদক আরিব আল আহমেদ, প্রচার সম্পাদক নাজমুল তারেক তুষার, নির্বাহী সদস্য এ্যাডঃ শামীমা সুলতানা শিলু, মোহাম্মদ আবু তৈয়ব, হাসান মোল্লা,ইঞ্জিঃ মোহাম্মদ আঃ আজিজ, মোঃ আমজাদ হোসেন, আবেদ হোসেন সোহাগ, এস কে রানা, সাঈদা পারভীন, ইশমত আরা কাকন, ইমরান খান, মিজানুর রহমান, মোঃ সাকিব আফতাব সুজন প্রমুখ।



