স্থানীয় সংবাদ

খুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরাম, খুলনা বিভাগীয় শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ শনিবার বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি এস এম দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাগরিক নেতা পরিবেশবিদ খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও সংহতি প্রকাশ করেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার কো-অর্ডিনেটর অ্যাডঃ মোমিনুল ইসলাম, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান বাবু, বাংলাদেশ লেবার পার্টির জেলা সভাপতি প্রিন্সিপ্যাল এ এস এম সাইফুদ্দোহা, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) খুলনার সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, নিরাপদ সড়ক চাই (নিসচা)’র খুলনা মহানগর সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক সাংবাদিক মাহাবুবুর রহমান মুন্না, আমরা বৃহত্তর খুলনাবাসী’র সহ-সভাপতি সরদার আবু তাহের, সাবেক ছাত্র নেতা এস এম চন্দন, আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের খুলনা জেলা সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ হাসানুর রহমান, খুলনা সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু, সাধারণ সম্পাদক মল্লিক জাহিদুল ইসলাম, কবি ও শিক্ষক মোঃ জুবায়ের হোসেন, খুলনার সময়ের খবরের সম্পাদক সরদার বাদশা, নাগরিক আইন পরিষদের ইন্সট্রাক্টর অ্যাডঃ মেহেদী হাসান, সমাজ সেবক শাহ মোঃ লায়েকুল্লাহ, বাংলাদেশ যুব ইউনিয়নের খুলনা মহানগর সভাপতি সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, কবি নাজমুল তারেক তুষার, কবি রহমত আলী, শিরোমনি যুব উন্নয়ন সংস্থার পরিচালক প্রামি আক্তার লিজা, রোটারিয়ান মনোয়ার হোসেন লাভলু, শাহ মোঃ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, সাংবাদিক শাহীন হাওলাদার, আইন সহায়তা কেন্দ্র (আসক) এর মোঃ হাবিবুর রহমান আকন, আব্দুল হালিম মুন্না, এন্ড্রো মিন্টু, মোঃ ইব্রাহিম খান, এম এ কাদের বাবলু, ইউনাইটেড পিপলস বাংলাদেশ-আপ বাংলাদেশের খুলনা মহানগর যুগ্ম আহ্বায়ক হাফেজ ক্বারী আয়াতুল্লাহ সুলতান, খুলনা জেলা পুস্তক বাঁধাই শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ফারুক খান, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিশ খুলনা জেলা শাখা সেক্রেটারী আবুল কাশেম প্রমুখ নেতৃবৃন্দ। এসময়ে বক্তারা বলেন, জুলাই অভ্যূত্থান পরবর্তী বহুমূখী রাজনৈতিক বিশৃঙ্খলা বিবেচনায় নিয়ে বিভিন্ন ধরণের অরাজকতা, খুন, ছিনতাই, চুরি, মব, অস্ত্রের মহড়া, মাদক ব্যবসা ইত্যাদি দমন করতে প্রশাসন সম্পূর্ণ ব্যার্থতার পরিচয় দিয়েছে। পরোক্ষভাবে ক্ষমতায়িত কিছু রাজনৈতিক দল, গোষ্ঠির আশ্রয়-প্রশ্রয়ে সুবিধাবাদি অসাধুচক্র মাদক ব্যবসা, খুন, রাহাজানীতে লিপ্ত রয়েছে। প্রশাসনের নিকট সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ীদের তালিকা থাকা সত্ত্বেও অজানা কারণে তাদেরকে গ্রেফতার করছে না। সন্ত্রাসীরা নানাবিধ অপকৌশলের আশ্রয় নিয়ে ঘটনার পর আলামত নষ্ট এবং নিরাপদে সটকে পড়লেও প্রশাসন পেশাদারিত্বের জায়গায় অযোগ্যতার পরিচয় দিচ্ছে। এ ব্যাপারে বড় রাজনৈতিক দল এবং সর্বস্তরের জনগণকে সচেতন ও সাহসী ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা। বক্তারা বলেন একদিকে যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে মানুষ প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছে অন্যদিকে ঘটনা ঘটার পর অনেক নিরীহ, নিরপরাধ জনগন প্রশাসন দ্বারা হয়রানীর শিকার হচ্ছেন। সমাবেশে এব্যাপারে প্রশাসনকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button