স্থানীয় সংবাদ

রেলওয়ের অব্যবহৃত ভূমি অবৈধ দখলমুক্ত করার দাবি উন্নয়ন কমিটির

খবর বিজ্ঞপ্তি ঃ বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেছেন, খুলনার রেলওয়ের অব্যবহৃত ভূমি বিভিন্ন স্বার্থান্বেসী মহল অবৈধভাবে দখল করে অপরিকল্পিত স্থাপনা নির্মাণের মাধ্যমে শহরের সৌন্দর্য্য বিনষ্ট করেছে। খুলনা রেলওয়ে হাসপাতাল ও বিআইডব্লিউটিএ অফিস সংলগ্ন জায়গা ইতোমধ্যে অবৈধভাবে দখল হয়ে গিয়েছে। রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয় ও রেলওয়ে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চারপাশে অবৈধ স্থাপনা নির্মাণ করে মার্কেট গড়ে উঠেছে ফলে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। ইতোপূর্বে কেডিএ কর্তৃপক্ষ রেলওয়ের ২৭৩ একর জমির মধ্যে রেলওয়ের জন্য ব্যবহৃত ১৭৩ একর ব্যতীত অবশিষ্ট ১০০ একর জমিতে বহুতল মার্কেট, হাসপাতাল, আবাসন, বিনোদনসহ একটি পরিকল্পিত নগরায়নের প্রস্তাবনা পেশ করেছিল। যা বিভিন্ন প্রতিবন্ধকতায় আলোর মুখ দেখেনি। নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, খুলনার ঐতিহ্য ফারাজি ইনস্টিটিউট ও রেলওয়ে মিলনায়তন বর্তমানে পরিত্যাক্ত অবস্থায় রয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ রেলওয়ের অব্যবহৃত ও অবৈধভাবে দখল হওয়া জমি উদ্ধার করে পরিকল্পিত উন্নয়নের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। এতে খুলনা মহানগরী একটি নান্দনিক শহরে রূপান্তরিত হবে নেতৃবৃন্দ মনে করে।
বিবৃতি দাতারা হলেন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, সহ-সভাপতি মিনা আজিজুর রহমান, শাহীন জামাল পন, সাংবাদিক অধ্যাপক মোঃ আবুল বাসার, অধ্যক্ষ রেহানা আক্তার, মিজানুর রহমান বাবু, অধ্যাপক মোঃ আযম খান, মোঃ খলিলুর রহমান, মামুনুরা জাকির খুকুমনি, যুগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, সরদার রবিউল ইসলাম রবি, মোল্লা মারুফ রশীদ, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মনিরুল ইসলাম (মাস্টার), অর্থসম্পাদক শেখ গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক মতলুবুর রহমান মিতুল, মহিলা সম্পাদিকা প্রফেসর সেলিনা বুলবুল, আইন সম্পাদক এ্যাড. মনিরুল ইসলাম পান্না, শ্রম সম্পাদক শেখ আব্দুস সালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী রফিকুল আলম সরদার, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ আরিফ নেওয়াজ, শিক্ষা সম্পাদক বিশ্বাস জাফর আহমেদ, ক্রীড়া সম্পাদক জি এম রেজাউল ইসলাম, শিল্প ও বাণিজ্য সম্পাদক এস এম আকতার উদ্দিন পান্নু, নগর ও পরিকল্পনা সম্পাদক প্রকৌশলী সেলিমুল আজাদ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ হায়দার আলী, যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক মনজুর হাসান অপু, দপ্তর সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, সমাজকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ শফিকুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক শিকদার আব্দুল খালেক, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াস মোল্লা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, এস এম মুর্শিদুর রহমান লিটন, নির্বাহী সদস্য এ্যাড. মিনা মিজানুর রহমান, এ্যাড. শেখ আবুল কাসেম, এ্যাড. কুদরত ই খুদা, আফজাল হোসেন রাজু, আসাদুজ্জামান মুরাদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর, তরিকুল ইসলাম, এইচ এম আলাউদ্দিন, মোরশেদ উদ্দিন, সাইফুল ইসলাম পিয়াস প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button