স্থানীয় সংবাদ
খালিশপুরের দুই নেতার অব্যাহতি ও বহিস্কার আদেশ প্রত্যাহার করেছে বিএনপি

খবর বিজ্ঞপ্তি ঃ খালিশপুর থানার অর্ন্তগত ১২নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক এস আরিফুর রহমান শিমুলের দায়িত্ব থেকে অব্যাহতির আদেশ ও ১৫ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম-সাধারন সম্পাদক সোহেল রানা (তারেক রহমান রানা) এর বহিস্কার আদেশ প্রত্যাহার করেছে বিএনপি। শনিবার (২৯ নভেম্বর) বিএনপি মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছেন। মিডিয়া সেল জানান মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন স্বাক্ষরিত পত্রে তাদের অব্যাহতি ও বহিস্কার আদেশ প্রত্যাহার করেছেন।



