দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নজরুল ইসলাম মঞ্জু’র সকল কর্মসূচি স্থগিত

খবর বিজ্ঞপ্তি ঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে সংকটাপন্ন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। এ পরিস্থিতিতে তার দ্রুত আরোগ্য কামনা করছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। তিনি আশা প্রকাশ করেছেন যে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সব শঙ্কা দূর করে আবার হাসিমুখে ফিরবেন। সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু ‘বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন। জীবনে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি টিকে থেকেছেন। এবারও সব শঙ্কা দূর করে তিনি হাসিমুখে ফিরবেন। তিনি তার সুস্থতার জন্য দেশবাসির নিকট দোয়া প্রার্থনা করেছেন। পাশাপাশি বর্তমানে তার নির্বাচনী সকল কর্মসূচি স্থগিত করেছেন।



