স্থানীয় সংবাদ

যশোর-চৌগাছা সড়কে বাসের ধাক্কায় দুই যুবক নিহত

যশোর ব্যুরো ঃ যশোর-চৌগাছা সড়কের জগহাটি এলাকায় শনিবার ২৯ নভেম্বর রাত পৌনে নয়টার দিকে বাসের ধাক্কায় মোটরসাইকেলআরোহী দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলিসা গ্রামের সেলিম হোসেন ও ইব্রাহিম হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়,রাতে মোটরসাইকেলযোগে যশোর শহরের উদ্দেশে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস তাদের সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু’জনের নিহত হয়। দুর্ঘটনার বাসটি পালিয়ে যায়।
খবর পেয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিস সদস্যরা লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সাজিয়ালী ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ বলেন, ঘাতক বাস ও চালককে শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।
দুই যুবকের মৃত্যুর খবরে আলিসা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিচয় নিশ্চিত করে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।#

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button