দৌলতপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)’র চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্প্রতি অসুস্থজনিত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করে শনিবার (২৯ নভেম্বর) দৌলতপুর থানাধীন দেয়ানা পাখির মোড় দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা হাসিবুর রহমান অনির সভাপতিত্বে ও সদস্য সচিব শাহিনুর রহমান মাসুম’র সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন দৌলতপুর থানা দলের আহ্বায়ক গোলাম সামদানী, থানা সদস্য সচিব সরদার আলামিন রতন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহব্বায়ক মোল্লা সোহেল, দৌলতপুরথানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ওয়াহিদুজ্জামান রনি, রফিকুল ইসলাম, মো রফিকুল শেখ, মো রাসেল সরকার,মো ফিরোজ জমাদ্দার,মো খলিলুর রহমান রছি,মো খন্দকার সাদ্দাম হোসেন, মো জাহিদ মোল্লা, মোল্লা ইমাম, মোল্লা ফরিদ, মো রাজু, মো ইসরাফিল হোসেন, মুন্না শেখ, মো কাজল, ইসরাফিল, মোহাম্মদ মোহন, মোহাম্মদ মিন্টু, মো মাহমুদ হাসান, মো জাহিদ, মো সেলিম হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



