স্থানীয় সংবাদ

আটরা গিলাতলা ১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

স্টাফ রিপোর্টার ঃ তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আটরা গিলাতলা ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে গতকাল বাদ মাগরিব মিনা বাজারে ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয়ে বিশেষ দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জিয়া পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম । ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকার পরিচালনায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, দোয়া পরিচালনা করেন মশিয়ালী বায়তুন নাজাত জামে মসজিদেও পেশ ইমাম হাবিবুল্লাহ, ফজলুর রহমান সরদার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জি এম মোন্তাজ উদ্দীন, নজরুল সরদার মিয়া ফরহাদ হোসেন, নাসির উদ্দিন, জাকারিয়া মাহমুদ পিটু, আজাদ বিশ^াস, শ্রমিক নেতা মিন্টু সরদার, সালাম শেখ, গোলাম সরওয়ার, রবিউল মিয়া, ডলার চৌধুরী, শরীফ ওবায়দুর রহমান চয়ন, ইলিয়াস সরদার, হাদিউজ্জামান, ফেরদৌস শেখ, তামিম শেখ প্রমুখ। দোয়া পরিচালনা করেন মশিয়ালী বায়তুন নাজাত জামে মসজিদের পেশ ইমাম হাবিবুল্লাহ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button