খুলনা বিএসটিআই’র ভ্রাম্যমান আদালতের অভিযান

# ২টি মোবাইল কোট ও ৩ টি মামলা #
# ইনানী পিওর ড্রিংকিং ওয়াটার এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা #
স্টাফ রিপোর্টার : খুলনা নগরীতে ২টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিএসটিআই বিভাগীয় কার্যালয় ও খুলনা জেলা প্রশাসন এর সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। খুলনার দৌলতপুর দেয়ানা উত্তরপাড়া হোসেন শাহ রোডে অবস্থিত মেসার্স ইনানী পিওর ড্রিংকিং ওয়াটার এন্টারপ্রাইজ নামীয় প্রতিষ্ঠান বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত প্যাকেজ ড্রিংকিং ওয়াটার পণ্য উৎপাদন ও বাজারজাত করে কিন্তু মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারা অনুযায়ী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ১০ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হাসান এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার কর্মকর্তা ও ফিল্ড অফিসার (সিএম) মোঃ আব্দুল মান্নান ভ্রাম্যমান আদালতে দায়িত্ব পালন করেন । অপর অভিযানে বি এস টি আই এর ভ্রাম্যমান আদালতের অভিযানে দৌলতপুর এর নতুন রাস্তা মোড়ে পশুপতি ঘোষ ডেয়ারি কে পণ্য মোরকজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত ফার্মেন্টেড মিল্ক এবং ঘি পণ্য মোরকজাত ও বাজারজাত করার অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ২৪/৪১ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয় ও পুরাতন যশোর রোড নতুন রাস্তা মোড় আব্দুল্লাহ ইন্টারন্যাশনাল কে বৈধ ভেরিফিকেশন সনদ ব্যতীত ডিজিটাল স্কেল ব্যবহার এবং পরিমাপে কম প্রদান করার অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ৩২/৪৮ এবং ২৯/৪৬ ধারা অনুযায়ী ৬ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিপেন সাধক রনির নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে হাফিজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) এবং জনাব মোঃ বায়োজীদ বোস্তামী, পরিদর্শক (মেট্রোলজী) দায়িত্ব পালন করেন। দেশের সাধারণ ভোক্তাদের মানসম্মত পণ্য সামগ্রী ব্যবহারে খুলনা বিএসটিআইয়ের বিভাগীয় অফিসের উদ্যোগে এই অভিযান চলমান থাকবে।



