স্থানীয় সংবাদ

যশোরে জমিজমা নিয়ে বিরোধ এক যুবক গুরুতর

যশোর ব্যুরো ঃ যশোরে মনিরামপুরে জমিজমা বিরোধকে কেন্দ্র করে শিমুল রায় (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। রোববার সকালে মনিরামপুর উপজেলার লেবুগাতি ইউনিয়নের হরিদাসকাঠি গ্রামে এঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়,শিমুল রায়কে একই পরিবারের বিবাদী চাচা গোবিন্দ রায় (৫০), চাচি ববিতা রায় (৪০) ও চাচাতো ভাই প্রান্ত রায় (২৩)ধারালো দা দিয়ে আঘাত করার চেষ্টা করেন। এক পর্যায়ে প্রান্ত রায় শিমুলের পুরুষাঙ্গ কেটে দেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির সময় চামড়া ছিঁড়ে গুরুতর জখম হয়।
রক্তাক্ত অবস্থায় পরিবার তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তিনি বর্তমানে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধের জেরে এই হামলা চালানো হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button