স্থানীয় সংবাদ
পাইকগাছায় নিখোঁজের চার দিন পর কপোতাক্ষ নদ থেকে যুবকের লাশ উদ্ধার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ পাইকগাছায় উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়াস্থ কপোতাক্ষ নদের খেরশা ব্রীজের নিকট থেকে দীনেশ দাস (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। সে উপজেলার পুরাইকাটী গ্রামের গৌর দাসের ছেলে। গত ২৬ নভেম্বর বাড়ি থেকে নিখোঁজ হয়। রবিবার দুপুর ১ টার দিকে স্থানীয়রা নদীর তীরে লাশটি দেখে পুলিশকে খবর দিলে নৌ-পুলিশ লাশটি উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে নৌ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এসআই রবিউল ইসলাম জানান। তিনি আরও জানান, লাশটি সেখানে ভেসে গিয়েছে। পঁচে গলে যাওয়ায় কি কারণে মারা গেছে তার আলামত চিহ্নিত করা যায়নি। তবে ময়না তদনের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। তার পরিবারের লোকেরা নিশ্চিত ভাবে বলতে পারেনি কি কারণে তার মৃত্যু হয়েছে।



