স্থানীয় সংবাদ

চুলকাটিতে খুলনা-মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চুলকাটি প্রতিনিধি ঃ বাগেরহাট সদর উপজেলার চুলকাটিতে খুলনা-মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আফসার উদ্দিন (৭৫), নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল ১ (ডিসেম্বর) আনুমানিক সকাল ৮ টার সময় খুলনা-মোংলা মহাসড়কে নবাবপুর উত্তর পাড়া গ্রামের চুলকাটি বাজার মিষ্টি ব্যবসায়ী শহিদুল ইসলামের পিতা বাসের ধাক্কায় নিহত হন। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে মোংলা থেকে ঢাকা গামী যাত্রীবাহী পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলে আফসার উদ্দিন নিহত হন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ কন্যা সন্তান, নাতি-নাতনি অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। দুর্ঘটনার বিষয়টি জানতে পেরে কাটাখালি হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ¦ার করে সুরতাল রিপোর্ট এর জন্য ফকিরহাট মডেল থানায় প্রেরণ করেন। স্থানীয়রা জানায় বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় পরিবহনটি আটক করা হয়েছে। নিহতের পরিবার পক্ষ থেকে সড়ক দুর্ঘনায় মামলার আইনি প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button