খুলনা প্রেস ক্লাবের আহবায়কের সাথে আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দের মত বিনিময়

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনার গল্লামারী ব্রীজের নির্মাণ কাজ বন্ধ রেখে জন ভোগান্তি সৃষ্টির প্রতিবাদে আগামী ৩ ডিসেম্বর বুধবার সকাল ১১ টা হতে ১২ টা পর্যন্ত ১ ঘন্টা গল্লামারী ব্রীজ অচল কর্মসূচি সফলের লক্ষে অদ্য ইংরাজি ১ তারিখ সোমবার পোনে ছয়টায় খুলনা প্রেস ক্লাব আহবায়ক শেখ এনামুল হকের সাথে বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৩ ডিসেম্বর সকাল১১ টা থেকে ১২টা পর্যন্ত ১ ঘন্টা ব্রীজ অচল কর্মসূচি পালনে সকলের সহযোগিতা কামনা করেন। এসময় দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক মোঃ মিজানুর রহমান মিল্টন, বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিন, সহ সভাপতি মোঃ জামাল মোড়ল,মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, মোঃ জাহাঙ্গীর চৌধুরী টিপু, কবি এম এম নজরুল ইসলাম, মোঃ মেজবাহ উদ্দিন পাপ্পু সহ প্রমুখ



