স্থানীয় সংবাদ

প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রতিবন্ধী কল্যাণ ও পুনর্বাসন সংস্থার রেলি, আলোচনা সভা ও দোয়া

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রতিবন্ধী কল্যাণ ও পুনর্বাসন সংস্থার উদ্যোগে রেলি, আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। খুলনা যশোর মহাসড়কে রেলি শেষ করে ফুলবাড়ি গেট নিজস্ব কার্যালয়ের সামনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি মোঃ মোমরেজ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ লোকমান হাওলাদার এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খান জাহান আলী থানা বিএনপি সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, বিশেষ অতিথি ছিলেন প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উপদেষ্টা ও খান জাহান আলী থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা শামসুর রহমান, দুলাল হাওলাদার, মান্দার শেখ ,জাহানারা বেগম, মুক্ত বেগম, রকিবুল হাসান, আবুল কাশেম, জাফর শেখ, মমতাজ বেগম সহ এলাকায় বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button