স্থানীয় সংবাদ

খুলনা বিএসটিআই’র ভ্রাম্যমান আদালতের অভিযান

# ২ টি মামলা ও ৪০ হাজার টাকা জরিমানা #

স্টাফ রিপোর্টার : খুলনা বিভাগীয় বিএসটিআই ও সাতক্ষীরা জেলা প্রশাসন এর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়।সাতক্ষীরা সদর কলেজ মোড়ে অবস্থিত আল মক্কা ড্রিংকিং ওয়াটার নামের প্রতিষ্ঠান বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন করে। কিন্তু অবৈধ ভাবে স্ট্যান্ডার্ড লোগো ব্যবহার করে বাজারজাত করায় বিএসটিআই আইন ২০১৮ এর ২৭ ধারা অনুযায়ী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩০ হাজার টাকা জরিমানা করেন ও
পুরাতন সাতক্ষীরা সদর কবিরাজ মোড় এলাকায় অবস্থিত মিম ড্রিংকিং ওয়াটার নামের প্রতিষ্ঠান বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্য উৎপাদন ও বাজারজাত করে কিন্তু মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারা অনুযায়ী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ১০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার কর্মকর্তা ও ফিল্ড অফিসার (সিএম) মোঃ আব্দুল মান্নান ভ্রাম্যমান আদালতে দায়িত্ব পালন করেন । পন্যের মান বজায় রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন বিএসটিআই কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button