স্থানীয় সংবাদ

দাকোপে সম্পত্তি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দাকোপ (খুলনা) প্রতিনিধি ঃ দাকোপে সম্পত্তি অবৈধ দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় দাকোপ প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চালনা সবুজপল্লী এলাকার আব্দুস আলী শিকদারের ছেলে হারুন শিকাদারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার আইনজীবী এ এম মনিরুজ্জামান। বক্তব্যে তিনি বলেন পানখালী মৌজায় এস.এ ১ নং খতিয়ানের ৬১৫৬ দাগের ০.৫০ একর জমি ১০০৫/৮২-৮৩ নং বন্দোবস্ত দলিল মূলে প্রাপ্ত মৃত বাবর আলী ও আকবর আলী লষ্করসহ পাঁচজন দাতার নিকট হইতে ২০০৬ সালে ক্রয় করে ভোগবান দখলকার আছি। কিন্তু আঁচাভূয়া এলাকার কাজী এমদাদুল হক, কামরুল ইসলাম, আবুল হোসেন সরদার, বশির গাজী, আরিফ গাজী, পান্না কাজী, গৌতম শীল দীর্ঘদিন যাবত আমার দখলীয় সম্পত্তি দখলের চেষ্টায় ব্যর্থ হইয়া স্বল্পদিন পূর্বে একটি বাজার কমিটি গঠনের নামে সম্পত্তি দখলের অজুহাত খুঁজতে থাকে। এর ধারা বাহিকতায় গত ১৬/১১/২৫ উপরোক্ত ব্যক্তিবর্গ বে-আইনী ভাবে উক্ত সম্পত্তি হতে আমাকে উচ্ছেদের চেষ্টায় আমার দখলীয় সম্পত্তিতে অনুপ্রবেশ করে বাাঁশ, চটা, বেড়া ইত্যাদি সরঞ্জামাদি নিয়ে ঘর বাঁধার কাজ শুরু করে। পরবর্তীতে তারা উক্ত সম্পত্তিতে জোর পূর্বক ঘর তৈরি সম্পন্ন করে। উক্ত সম্পত্তিতে বর্তমানে হাইকোর্টের সিভিল রিভিশন নং ৩৫০০/২০২৪ মামলা চলমান এবং নিষেধাজ্ঞার আদেশ বহাল রয়েছে। উক্ত মামলায় উপরোক্ত ব্যক্তিগন কোন পক্ষভুক্ত নহে। তারা সম্পূর্ণ বহিরাগত। এমতাবস্থায় হাইকোর্টের আদেশ অমান্য করে ঘর গৃহাদী নির্মাণ সম্পূর্ণ বে-আইনী ও দেশের বর্তমান প্রচলিত আইনের সুষ্পষ্ট লঙ্ঘন। এই বে-আইনী কার্যক্রম বন্ধের জন্য তিনি বিভিন্ন প্রশাসনিক দপ্তরে প্রতিকার চেয়ে ব্যর্থ হয়েছেন। তিনি যাতে সুবিচার পেতে পারেন তার জন্য প্রশাসনের আন্তরিক সহায়তা কামনা করেছেন। এসময় উপস্থিত ছিলেন হারুন শিকাদার, আকবর আলী লস্কর, আলী হোসেন লস্কর। এবিষয়ে আচাভূঁয়া বাজার কমিটির সভাপতি কামরুল ইসলাম জানান, আমরা হারুনের জায়গায় যায়নি। তার জায়গা কোথায় আছে আমরা জানি না।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button