ওসমান হাদির উপর বর্বরোচিত হামলায় দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের তীব্র নিন্দা

খবর বিজ্ঞপ্তি ঃ দেশের দক্ষিণ অঞ্চলের কৃতি সন্তান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঐতিহাসিক জুলাই আন্দোলনের রাজপথের অগ্নি মশাল, ঢাকা- ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, শরিফ ওসমান হাদিকে হত্যার লক্ষ্যে কাপুরুষোচিত বর্বর হামলায় তীব্র নিন্দা ও দোষী চক্রকে অবিলম্বে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, খুলনার নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষের দীর্ঘ কাঙ্খিত সংসদ নির্বাচনকে বানচাল এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন বাংলাদেশী জাতীয়তাবাদের চেতনায় বিশ্বাসী দেশপ্রেমিক যুব সমাজকে দমানোর জন্য দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের এই ঘৃণ্য অপচেষ্টা। জুলাইয়ের চেতনায় বিশ্বাসী জনগণ এই জঘন্য প্রচেষ্টাকে মেনে নিবে না। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল মালেক, পরিষদের উপদেষ্টা সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা কামরুল হক নাসিম, সভাপতি শেখ মুহা. সাহেব আলি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যক্ষ রেহানা আখতার, মহাসচিব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, পরিষদের নেতা এডভোকেট শেখ হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, আফরোজা আক্তার মঞ্জু,রোটারিয়ান আলতাব হোসেন, অধ্যাপক এম এ মান্নান বাবলু, ড. কাজী মোখলেসুর রহমান , সাংবাদিক মিশারুল ইসলাম মনির, মোঃ হুমায়ুন কবীর, আব্দুস সালাম মোল্লা, প্রকৌশলী শামীম, হুমায়ুন কবীর খান প্রমূখ নেতৃবৃন্দ। একই সাথে নেতৃবৃন্দ ওসমান হাদির পরিবারের সদস্যরা যখন ঢাকায় ওসমান হাদির জন্য উদ্বিগ্ন-উৎকণ্ঠিত, ঠিক তখন ষড়যন্ত্রকারীদের চক্রান্তে ঝালকাঠি জেলার নলছিটিতে ওসমান হাদির গ্রামের বাড়িতে দুঃসাহসিক চুরি সংগঠিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।



