স্থানীয় সংবাদ

ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন বানচালসহ সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে : অধ্যাপক মাহফুজুর রহমান

# ১৪ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ #

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, জুলাই যোদ্ধা হাদির ওপর হামলা হয়েছে। এটা নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র। জুলাইয়ের পর দেশের সামগ্রিক পরিবর্তন চাওয়াতে এই হামলা। এই ষড়যন্ত্র মানুষ মেনে নিবে না। কখনো জুলাই বাঞ্চাল করার যাবে না। রাষ্ট্রের দায়িত্ব জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া এবং অতি দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীরা এই হামলার হুমকি অনেকদিন দিচ্ছিলো। কিন্তু আজ সরকারের ব্যর্থতায় হামলা হয়েছে। এই হাদীর রক্ত বারুদ হয়ে গোটা বাংলায় ছড়িয়ে যাবে। দেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। গোটা দেশের ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র মোকাবিলা করবে। আওয়ামীলীগ চায় না নির্বাচন হোক। আমরা ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র ন্যাসাৎ করে ছাড়বো। শনিবার (১৩ ডিসেম্বর) দিনব্যাপী খুলনা-৩ আসনের খালিশপুর থানাধীন ১৪ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গনসংযোগকালে তিনি এ সব কথা বলেন। এসময় তার সঙ্গে খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ১৪ নং ওয়ার্ডের আমীর মাওলানা মুফতি ইমরান হুসাইন, হাফেজ জি এম আব্দুল্লাহ, মন্তাজুর রহমান, নাজিমুদ্দিন সোহাগ, শফিকুল ইসলাম, আবুল কাশেম, শওকত হোসেন, হোসেন আলী, সালমান ফারসী, ইঞ্জি. মইনুল হক, কামাল হীসেন, মাওলানা মোস্তফা কামাল, সিদ্দিক কামাল, এসকেন্দার আলী, মেহেদী হাসান রনি, এডভোকেট শেখ জাকিরুল ইসলাম, আবুল বাশার, আব্দুর রাজ্জাক, আমিনুল ইসলাম, রবিউল ইসলাম আরিফ, বদরুদ্দোজা আল মামুন, কুতুবউদ্দিন রব্বানী, প্রভাষক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। অধ্যাপক মাহফুজুর রহমান আরও বলেন, একটি গ্রুপ জুলাই পরবর্তী বাংলাদেশে জুলাই নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। একদল সুশীল জুলাই ও একাত্তরকে মুখোমুখি করার চেষ্টা করছে। আজ জুলাইয়ের জনগণের জেগে উঠেছে। আমরা আর কোনো ছাড় দিতে রাজি নই। যেখানে জুলাইয়ের ওপর হামলা সেখানেই আমরা প্রতিবাদ করবো। সবাই ঐক্যাবদ্ধ হয়ে জুলাইয়ে সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করবো। আমরা ঐক্যবদ্ধ থাকবো, জুলাই সনদ বাস্তবায়ন করবো। তিনি বলেন, এই হামলা শুধু এক ব্যক্তির ওপর হামলা নয়। এটা সমগ্র জুলাই যোদ্ধাদের ওপর হামলা। সন্ত্রাসী হামলা করে আন্দোলন নিস্তব্ধ করা যায় না। শরীফ ওসমান হাদী শুধু একজন ব্যক্তি নয়। তিনি সমাজের ন্যায়, অধিকার ও স্বাধীনতার কথা বলে। একটা মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। এই ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button