বিভিন্ন স্থানে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

প্রবাহ ডেস্ক
বিভিন্ন স্থানে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত সংবাদ।
কয়রা
কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আহাদ আলী প্রমুখ।
দাকোপ
দিবসটি উপলক্ষে বেলা ১১টায় দাকোপ উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বোরহান উদ্দীন মিঠু সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন সহকারী কমিশনার ভূমি মোঃ সেবগাতুল্লাহ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম প্রমুখ।
পাইকগাছা
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, বীর মুক্তিযোদ্ধা গাজী রুহুল আমিন, রনজিৎ কুমার সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, থানা অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, ইউপিইটিসি মোঃ ঈমান উদ্দিন, সমবায় কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, বন কর্মকর্তা প্রবীর দত্ত, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, আইসিটি কর্মকর্তা আব্দুস সামাদ, তথ্য আপার তন্বী দাশ, নির্বাচন কর্মকর্তা মোঃ বজলুর রশীদ, প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওহাব, জামায়াতে ইসলামীর জেলা ইউনিট আব্দুল মোমিন, উপ. বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আব্দুল কাদের নয়ন, এনপিপির জিএম মিসবাহ আহম্মদ, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ, শিক্ষার্থী সাজিদুর রহমান ও অহনা বক্তৃতা করেন এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অপরদিকে পাইকগাছায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা ও পৌর জাপার আয়োজনে পার্টি কার্যালয়ে উপজেলা জাপার আহবায়ক আলহাজ্ব গাজী শহিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাপার সদস্য মোস্তফা কামাল জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন জেলা জাপার যুগ্ম-সম্পাদক ও উপজেলা সদস্য সচিব সামছুল হুদা খোকন, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুস সামাদ। লতা ইউনিয়ন জাপার সভাপতি সাংবাদিক কৃষ্ণ রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল আজিজ, পৌর জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মুজিবর রহমান, জাপা নেতা ফারুক হোসেন, মীর আব্দুল গণি, পৌর যুবসংহতির সভাপতি শেখ মাসুদুর রহমান, জাপানেতা আব্দুর রহিম, দেবাশীষ সানা, আব্দুল গণি সরদার। হরিঢালী ইউনিয়ন জাপার সভাপতি মুনছুর গাজী, সম্পাদক সাদেক শেখ, মোঃ ইবাদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মাফিকুল মোড়ল ও ফজর আলী, ওয়াজেদ গোলদারসহ অনেকে।
বাগেরহাট
দিবস উপলক্ষে বাগেরহাট জেলা শহরের ডাকবাংলো এলাকার ভৈরব নদের পাড়ে স্মৃতিসৌধে সরকারী ও বেসরকারী ভাবে পালাক্রমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ফুল দেয়। এরপর বিএনপি, যুবদল, সিপিবি, যুবইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ শহীদ বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপস্থিতিতে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।
বটিয়াঘাটা
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান’র সভাপতিত্বে স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম, কৃষি অফিসার আবু বকর সিদ্দিক, সিনিযর মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস, সমাজ সেবা অফিসার নিগার সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা বসু তনু, সমবায় কর্মকর্তা জান্নাতুননেচ্ছা, বিআরডিবি কর্মকর্তা শারমিন সুলতানা, আনসার ভিডিপি কর্মকর্তা আবু সাঈদ,বীর মুক্তিযোদ্ধা যাথাক্রমে বিনয় কৃষ্ণ সরকার, মোঃ কামরুল ইসলাম, ফেরদৌছ শেখ, প্রশান্ত কুমার গোলদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, মানবাধিকার নেতা সরদার হাফিজুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।



