জনগণের ঐক্যবদ্ধ শক্তিতেই বাংলাদেশকে রক্ষা করা হবেÑ মঞ্জু

নগরীর বিভিন্ন ব্যাংক ও বিপণী বিতানে সাক্ষাত ও দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার ঃ কোনো চক্রান্ত বা ষড়যন্ত্রের কাছে মাথানত না করে জনগণের ঐক্যের মাধ্যমে একটি গণতান্ত্রিক, উদার বাংলাদেশ গড়ে তোলার সময় এসেছে উল্লেখ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘আমরা লড়াই করে, যুদ্ধ করে একটা স্বাধীন ভূখন্ড এনেছি। এই ভূখন্ড আজ স্বাধীনতার দিকে থাকবে, জিয়াউর রহমানের স্বপ্ন, বেগম খালেদা জিয়ার স্বপ্ন ও তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে। জনগণের ঐক্যবদ্ধ শক্তিতেই বাংলাদেশকে রক্ষা করা হবে ইনশাআল্লাহ। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় স্যার ইকবাল রোডস্থ অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, আল আরাফা ব্যাংক, সিটি ব্যাংক, ব্রাক ব্যাংক, ইসলামী ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজারসহ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। দুপুর সাড়ে ১২টায় ১৬নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা এবং মাদ্রাসার ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণের প্রধান অতিথির বক্ত্য রাখেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। বাদ আসর ও বাদ মাগরিব পিকসার প্যালেস মোড়ে হাজী মালেক চেম্বার, আকতার চেম্বার, এশা চেম্বার, সিটি সেন্টার ও জলিল টাওয়ার মাকের্টের সকল ব্যবসায়ী ও দোকানে যেয়ে সবার সঙ্গে সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে বিএনপি রাষ্ট্রীয় নিপীড়ন ও সন্ত্রাসের শিকার হলেও আন্দোলন থেকে পিছপা হয়নি। এই লড়াই কেবল একটি নির্বাচনের জন্য নয়; এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আগামী ৫০ বছরের ভবিষ্যৎ নির্ধারণের সংগ্রাম। আমাদের লক্ষ্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়া, যেখানে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নাগরিক অধিকার নিয়ে, ভয় ও সন্ত্রাসমুক্ত পরিবেশে বসবাস করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। দেশের এই সংকটময় সময়ে তার মতো একজন অভিভাবকের নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন। তিনি মহান আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করেন। এসকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাজী মো. রাশেদ, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, আনোয়ার হোসেন, মোল্লা মারুফ রশিদ, নাজমুল হক মুকুল, ইউসুফ হারুন মজনু, সাদিকুর রহমার সবুজ, রবিউল ইসলাম রবি, নিয়াজ আহমেদ তুহিন, একরামুল হক হেলাল, মজিবর রহমান ফয়েজ, শামসুজ্জামান চঞ্চল, কামরান হাসান, এড. এমদাদুল হক হাসিব, শেখ জামিরুল ইসলাম জামিল, ইশহাক তালুকদার, শমসের আলী মিন্টু, হাসান মেহেদী রিজভী, মাহবুবউল্লাহ শামীম, খায়রুল ইসলাম লাল, মাহবুব হোসেন, সরদার রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, আব্দুল জব্বার, মহিউদ্দিন টারজান, এইচ এম আসলাম হোসেন, মোস্তফা কামাল, মেশকাত আলী, নাসির খান, রিয়াজুর রহমান, আতিয়ার রহমান পাটোয়ারী, আলমগীর হোসেন আলম, মনিরুল ইসলাম মাসুম, এড. শামীম আহসান, মাসুদ খান বাদল, শামীম খান, খান মঈনুল ইসলাম মিঠু, সৈয়দ বোরহান, জাকারিয়া লিটন, মহিদুল ইসলাম টুকু, মোস্তাফিজুর রহমান বাবলু, খান শহিদুল ইসলাম, জামাল মোড়ল, মোল্লা আলী আহমেদ, এড. ওমর ফারুক বনি, নুরুল ইসলাম লিটন, জাহাঙ্গীর হোসেন, দাউদ খান, হুমায়ুন কবির বাবলু, মোল্লা ফিরোজ, মোহাম্মাদ আলী, আসাদুজ্জামান বাদশা, মিজানুর রহমান মিজান, হাফিজুর রহমান টুটুল, আলমগীর ব্যাপারী, শামীম আশরাফ, ইউনুচ শেখ, এস কে মাহমুদ, সুলতান মাহমুদ সুমন, মাসুদ রেজা, মাসুদ রেজা, মোল্লা মিলন, সোহরাব হোসেন, গোলাম নবী ডালু, সমির কুমার সাহা, মাওলানা আব্দুল গফ্ফার, পারভেজ মোড়ল, সেলিম বড় মিয়া, শহিদুল ইসলাম লিটন, এ আর রহমান, জিএম তারেক, হাবিব খান, টিপু হাওলাদার, আকবর হোসেন, নাদির উদ্দিন খান, আব্দুল্লাহ আল মামুন, মারুফ খান, শেখ বাবুল হোসেন, জামান চৌধুরী, শেখ জাহিদুল ইসলাম খোকন, শেখ জাকির হোসেন, শেখ কামাল, এড. নাহিন, রাজু মোল্লা, শেখ তরিকুল ইসলাম, রাজু আহমেদ রাজ, ঈশা শেখ, শামীম রেজা, পারভেজ আহমেদ, মামুনুর রহমান রাসেল, আনোয়ার হোসেন, সোহেল খন্দকার, লাল মিয়া, ছিদ্দিক মাতবর, হারুন মোল্লা প্রমুখ।



