পাবলা সবুজ সংঘ কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফশীল ঘোষনা

স্টাফ রিপোর্টার : খুলনার দৌলতপুর থানাধীন ৬নং ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী পাবলা সবুজ সংঘ কার্যনির্বাহী কমিটির সাধারন নির্বাচন-২০২৬’এর নির্বাচনী তফশীল ঘোষনা করা হয়েছে। পাবলা সবুজ সংঘ কার্যনির্বাহী কমিটি সাধারন নির্বাচন ২০২৬ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার শেখ মুশারফ হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষনা করা হয়। উল্লেখিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১০ জানুয়ারী ২০২৬ তারিখ রোজ শনিবার সকাল ৯ টা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ৩ বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি সাধারন নির্বাচনের ভোট গ্রহন চলবে। ওই লক্ষ্য, ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টায় ক্লাব চত্বরে খসড়া ভোটার তালিকা প্রকাশ, ভোটার তালিকা প্রসঙ্গে কোন আপত্তি থাকিলে বা নামে কোন ত্রুটি থাকিলে ১৭ ডিসেম্বর সন্ধ্যা ৭ টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন পরিচালনা কমিটিকে লিখিতভাবে জানাইতে হবে এবং সন্ধ্যা সাড়ে ৭ টায় থেকে, আপত্তিসমূহের শুনানী ও নিষ্পত্তি করা, সেক্ষেত্রে যথাসময়ে আবেদনকারীকে অবশ্যই হাজির থাকিতে হইবে। আগামী ১৯ ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৪ টায় ঘটিকায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। আগামী ২০ ও ২১ ডিসেম্বর (শনিবার ও রবিবার) ২ দিন পর্যন্ত সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রয় করা হবে। আগামী ২২ ডিসেম্বর (সোমবার) সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নির্ধারিত জামানত সহ মনোনয়নপত্র দাখিল করিতে হইবে। আগামী ২৩ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টা হতে মনোনয়নপত্র বাছাই করা হবে। আগামী ২৪ ডিসেম্বর (বুধবার ) মনোনয়নপত্র প্রত্যাহার এর শেষ দিন। আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) প্রার্থীর চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আগামী ১ জানুয়ারী (বৃহস্পতিবার) প্রার্থীর প্রচার শুরু করা যাবে। আগামী ৮ জানুয়ারী (বৃহস্পতিবার ) মধ্যরাত এ প্রার্থীর প্রচার সময় শেষ। আগামী ১০ জানুয়ারী (শনিবার) পাবলা সবুজ সংঘ কার্যনির্বাহী কমিটি সাধারন নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হবে।



