খুলনায় বিজেএ’র উদ্যোগে অসহায় ও দরিদ্র শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরন

স্টাফ রিপোর্টার : মহান বিজয় দিবস উপলক্ষে খুলনার দৌলতপুরে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অসহায় ও দরিদ্র পাট শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে। মঙ্গলবার সকাল ১১ টায় দৌলতুপর বিজেএ ভবন চত্বরে এ শীত বস্ত্র বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জুট এসোসিয়েশনের চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম সাইফুল ইসলাম পিয়াস, বিজেরএ”র কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ ফরহাদ আহম্মেদ আকন ও মোঃ কুতুব উদ্দীন, এস এম হাফিজুর রহমান, বদরুল আলম মার্কিন, শামীম আহম্মেদ, মোহাম্মদ খাইরুজ্জামান, শেখ ইমাম হোসেন, এইচ এম প্রিন্স মাহমুদ, মোঃ আলমগীর খান, রঞ্জন কুমার দাস, এস এম সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, বিজেএ’র দেবাশীষ ভট্টাচার্য সহ পাট ব্যবসায়ী সহ সকল পর্যায়ে নেতৃবৃন্দ । বিজেএর পক্ষ থেকে প্রতিবছর খুলনার দৌলতপুর ও ঢাকা নারায়ণগঞ্জ থেকে দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকেন। মহান বিজয় দিবসের এই দিনে যারা শহীদ হয়েছেন সকলের রুহের মাগফেরাত কামনা করেন। ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় পাট বিজেএ’র নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ জুট এসোসিয়েশনের রপ্তানিকারক ও পাট ব্যবসায়ীদের কাঁচাপাট রপ্তানির উপরে শর্তারোপ করার কারণে ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষেরা খুব কষ্টের মধ্যে দিন অতিবাহিত করছে। কাঁচাপাট সেক্টরের শ্রমিকেরা কর্ম করতে না পেরে পরিবার-পরিজন নিয়ে অর্ধাহারে দিন অতিবাহিত করছে । বিজয়ের এই দিন আনন্দের দিন হওয়া সত্ত্বেও কাঁচাপট রপ্তানির সাথে যারা জড়িত তাদের পরিবারে আনন্দ নেই। তাই সরকারি নীতি নির্ধারণী মহলের কাছে দাবি দ্রুত সময়ের মধ্যে যেনো পাট রপ্তানির সকল প্রক্রিয়া চালু করা হয়। এ সময় বিজেএ’র চেয়ারম্যান খন্দকার আগমগীর কবির সহ নেতৃবৃন্দরা প্রায় আড়াই হাজার অসহায় পাট শ্রমিকদের হাতে কম্বল তুলে দেন ।



