স্থানীয় সংবাদ

বেতন বৈষম্যের অভিযোগে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শাখার স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন

মো : নাজমুল হক ঃ নড়াইল লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শাখার স্বাস্থ্য সহকারীরা বেতন বৈষম্যের অভিযোগে কর্মবিরতি পালন করছেন। ফলে টিকাদানসহ জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার অসংখ্য শিশু। ভোগান্তি পোহাচ্ছে উপজেলার দারিদ্র সাধারণ মানুষ। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্বাস্থ্য সহকারীরা এ কর্মবিরতি শুরু করেন। সরকার প্রদত্ত বেতন কাঠামো অনুযায়ী স্বাস্থ্য সহকারীরা বর্তমানে ১৬তম গ্রেডে বেতন পান এটি পরিবর্তন করে তাদের ১০ম গ্রেডে উন্নীত করার দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরে। কিন্তু সরকার তাদের এই দাবি না মানায় তারা এই কর্মবিরতি দিয়েছেন এবং তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন। এই অবস্থায় লোহাগড়া এলাকায় জনসাধারণের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে বিশেষ করে স্বাস্থ্যসেবা নিতে আসা শিশুদের অভিভাবক ও সুধীজনরা এ কর্মবিরতির তীব্র সমালোচনা করেছেন। তারা বলেন দেশে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। তাছাড়া এমূহুর্তে দেশে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে এই অবস্থায় কোনো ধরনের আন্দোলন বা কর্মবিরতি করা গভীর ষড়যন্ত্রের অংশ। বিশেষ করে একটি সেবামূলক পেশায় জড়িত থেকে এই সময়ে এ ধরনের কর্মবিরতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভুক্তভোগীদের দাবী এদের বিরুদ্ধে বিধি মোতাবেক অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক। নড়াইল জেলা সিভিল সার্জন আব্দুর রশিদ এ বিষয়ে বলেন,যেহেতু জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, এই মুহূর্তে কোনো ধরনের কর্মবিরতি সমীচীন নয়। বিষয়টি আমি দেখছি এবং প্রয়োজনীয় সমাধানের ব্যাবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ নিচ্ছি ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button