খুলনার আড়ংঘাটায় সন্ত্রাসী হামলায় সাংবাদিক এমদাদুল নিহত

স্টাফ রিপোর্টার ঃ খুলনার আড়ংঘাটা থানার শলুয়া এলাকায় সাংবাদিক এমদাদুল হক মিলন (৪৫) নিহত হয়েছেন। তিনি আড়ংঘাটা প্রেসক্লাবের সেক্রেটারি ছিলেন। মঙ্গলবার ( ১৮ ই ডিসেম্বর ) রাত আনুমানিক ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শলুয়া এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় ঘটনাস্থলেই সাংবাদিক এমদাদুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তবে কি কারণে এবং কারা এ হত্যাকা- ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকা-ের তদন্ত শুরু করেছে। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আড়ংঘাটা থানার ডিউটি অফিসার বলেন ৯৯৯ থেকে কল পান আড়ংঘাটা থানা পুলিশ, ৯৯৯ থেকে জানানো হয় শলুয়ায় সন্ত্রাসী হামলায় দু’জন গুরুতর আহত হয়েছে এর মধ্যে একজন নিহত হয়েছে। এরপরপরই আড়ংঘাটা থানা অফিসার ইনচার্জ ঘটনাস্থলে সঙ্গীয় ফোর্স নিয়ে ছুটে যান। এ হত্যাকা-ে স্থানীয় সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।



