স্থানীয় সংবাদ
খুলনার সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব স্থগিত

খবর বিজ্ঞপ্তি ঃ ১৯ ডিসেম্বর শুক্রবার সাহিত্য সংসদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ বিন হাদির মৃত্যু ও শোকদিবস ঘোষিত ও দোয়া অনুষ্ঠানের জন্য সাহিত্য সংসদের ২০ ও ২১ ডিসেম্বরের পূর্ব নির্ধারিত পিঠা উৎসব ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠান স্থগিত করে শরিফ বিন হাদির রুহের জন্য মাগফিরাত কামনায় দোয়া করা হয়।দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্য সংসদের সভাপতি সাইফুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোড়ল, যুগ্ম সম্পাদক বদরুল আলম রয়েল, সদস্য আবরার ফাহাদ, বৈশাখী,সহ সাহিত্য সংসদ সঙ্গীত একাডেমীর শিক্ষার্থী ও অভিভাবকগণ।



