স্থানীয় সংবাদ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে খুবি উপাচার্যের শোক

# ক্যাম্পাসে গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত #

খবর বিজ্ঞপ্তি ঃ জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…..রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এক শোক বার্তায় উপাচার্য বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শরিফ ওসমান হাদি সাহসিকতা ও দৃঢ়তার সঙ্গে গণমানুষের পক্ষে অবস্থান নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। অভ্যুত্থান-পরবর্তী সময়েও আধিপত্যবাদের বিরুদ্ধে ন্যায়, অধিকার ও পরিবর্তনের আকাক্সক্ষায় তাঁর সংগ্রামী ভূমিকা দেশ ও সমাজের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জাতি একজন নির্ভীক ও প্রতিবাদী কণ্ঠ হারালো, যা সহজে পূরণ হবার নয়। উপাচার্য শোক বার্তায় শরিফ ওসমান হাদির হত্যাকা-ের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এদিকে ১৯ ডিসেম্বর (শুক্রবার) বাদ জুম্মা রাষ্ট্রীয় নির্দেশনার আলোকে খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই জামে মসজিদে শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে কেন্দ্রীয় মসজিদের সামনে শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ ও দোয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button