স্থানীয় সংবাদ
নগরীর দৌলতপুরে বিদ্যুস্পৃষ্ঠ হয়ে খালিশপুরের যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ নগরীর দৌলতপুরে বিদ্যুস্পৃষ্ঠ হয়ে দিদার( ২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে দৌলতপুর মুহসিন স্কুল সংলগ্ন জনৈক ব্যাংকার মিজানুর রহমানের বাসায় বিদ্যুতের কাজ করার সময় এ ঘটনা ঘটে। প্রথমে তাকে আদ দ্বীন হাসপাতালে ও পরে খুমেক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করে। তিনি খালিশপুর পাওয়ার হাউজ মোড়স্থ ইলেকট্রিক ব্যবসায়ী। তার দোকানের নাম মীর ইলেকট্রিক। তিনি ওই এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে। শুক্রবার সন্ধ্যা নাগাদ তার মরদেহ খুমেক মর্গে ছিল। ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে পুলিশ জানান। দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, মিজানুর রহমান নামের একজন ব্যাংকারের বাসায় গ্রান্ডিং মেশিন দিয়ে বৈদ্যুতিক কাজ করার সময় দিদার বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়। পরে হাসপাতালে গেলে মারা যান।



