ওসমান হাদির ইন্তেকালে বরিশাল সমিতির শোক ও সমবেদনা

খবর বিজ্ঞপ্তি : বরিশাল বিভাগের বিপ্লবী কৃতি সন্তান , ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঐতিহাসিক জুলাই আন্দোলনের রাজপথের অগ্নি মশাল, ফ্যাসিস্ট চক্রের আতঙ্ক শরিফ ওসমান হাদি স্বার্থান্বেষী সন্ত্রাসী চক্রের কাপুরুষোচিত বর্বর হামলায় শাহাদত বরণ করায় গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার নেতৃবৃন্দ। জাতিরএই সূর্য সন্তানকে নির্মমভাবে হত্যাকারী চক্রকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনারও দাবি জানানো হয় সমিতির পক্ষ থেকে। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষের দীর্ঘ কাঙ্খিত সংসদ নির্বাচনকে বানচাল এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন বাংলাদেশী জাতীয়তাবাদের চেতনায়বিশ্বাসী দেশপ্রেমিক যুব সমাজকে দমানোর জন্য দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের এই ঘৃণ্য অপচেষ্টা। জুলাইয়ের চেতনায়বিশ্বাসী জনগণ এই জঘন্য প্রচেষ্টাকে মেনে নিবে না। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন- সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মালেক, উপদেষ্টা সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা কামরুল হক নাসিম, পৃষ্ঠপোষক তারিকুল ইসলাম জহির, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জলিল খান কালাম, ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ডা: নুরুল হক ফকির, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, সমিতির নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, রোটারিয়ান আলতাব হোসেন, এম এ সালাম, আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম বাবুল তালুকদার, কাঞ্চন আলী খান, মোঃ খলিলুর রহমান, কামরুল ইসলাম, আবুল কালাম কবীর, ইঞ্জিনিয়ার কাজী এনায়েত হোসেন, রোটারিয়ান মাহাবুব আলম, হুমায়ুন কবীর বালি, এডভোকেট মুফতি শহিদুল ইসলাম, আব্দুস সালাম মোল্লা, প্রকৌশলী শামীম, হুমায়ুন কবীর খান, নাজেম আলী খলিফা, আব্দুল খালেক বেপারী, মজিবর রহমান বাবুল প্রমূখ নেতৃবৃন্দ। শহীদ শরিফ ওসমান হাদীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায়সমিতির উদ্যোগে আগামী ২২ ডিসেম্বর সন্ধ্যায়নগরীর পাওয়ার হাউস মোড়স্থ কাইফেং মিলনায়তনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কাম্য।



