মহানগর ছাত্রশিবিরের শীতবস্ত্র উপহার প্রদান কর্মসূচি পালন

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখার উদ্যোগে নগরীর সাধারণ শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান কর্মসূচি আয়োজন করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া এলাকায় শীতবস্ত্র উপহার প্রদান কর্মসূচির আয়োজন করা হয়। শীতবস্ত্র উপহার প্রদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহানগর সভাপতি জাহিদুর রহমান নাঈম। তিনি বলেন, “দেশের মানুষের কষ্ট লাঘব করার প্রকৃত দায়িত্ব সরকারের। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো, বিগত সরকার দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করার পরিবর্তে নিজেদের দলীয় কর্তাদের পকেট ভারি করেছে। তারা জনগণের টাকা হাতিয়ে নিয়ে দেশ-বিদেশে বড় বড় অট্টালিকা নির্মাণ করেছে। অথচ জনগণের দুর্ভোগ কমাতে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা আশা করি, বর্তমান সরকার এ দিকটিতে বিশেষ মনোযোগ দেবে এবং শীতার্ত মানুষের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করবে।” শীতবস্ত্র উপহার প্রদানকালে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার পাশাপাশি দেশের অসহায় মানুষের কষ্ট লাঘবে সাধ্যানুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে। শুধু তাই নয়, দেশের যেকোনো ক্লান্তিকালে আমরা সবার আগে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এ বছরও শীতের উষ্ণতা শিক্ষার্থীসহ শীতার্ত মানুষের মাঝে ছড়িয়ে দিতে এই কর্মসূচি পালন করছি। আমরা আশা করি, এই কষ্টের সময়ে সরকার ও দেশের বিত্তবানেরা অসহায় মানুষদের কষ্ট লাঘবে পাশে এসে দাঁড়াবে।”মহানগর সেক্রেটারি রাকিব হাসান বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকেই সবাইকে শীতার্তদের সাহায্যে এগিয়ে আসতে হবে। একযোগে কাজ করলে শীতের কষ্ট লাঘব করা সম্ভব, আর এটি আমাদের সম্মিলিত মানবিকতারই প্রমাণ হবে। প্রতিবছরের ন্যায় এ বছরও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাসব্যাপী সারাদেশের ন্যায় খুলনা মহানগরে শীতবস্ত্র উপহার প্রদান কর্মসূচি পালন করছে। প্রত্যেক জনশক্তি কমপক্ষে একটি করে শীতবস্ত্র উপহার দেওয়ার দৃষ্টিভঙ্গির আলোকে এ বছর মহানগরের শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র উপহার পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে।” এসময় উপস্থিত ছিলেন মহানগর শাখার দপ্তর সম্পাদক ইসরাফিল হোসেন, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, এইচআরডি সম্পাদক কামরুল হাসান, প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ, পাঠাগার সম্পাদক সেলিম হোসেন, মিডিয়া সম্পাদক সুলাইমান আবিদ প্রমুখ।



