স্থানীয় সংবাদ
আজ বেলা ১১টায় খালিশপুরে মানববন্ধন

খবর বিজ্ঞপ্তিঃ আজ সোমবার বেলা ১১টায় খালিশপুর নিউজপ্রিন্ট গেটে সংলগ্ন বিআইডিসি রোডে মানববন্ধন কর্মসূচী পালিত হবে। পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার উদ্যোগে নবায়ন যোগ্য জ্বালানীর দাবিতে এ মানববন্ধন কর্মসূচীর আহবান করেছে। সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন পরিবেশ সুরক্ষা মঞ্চের সভাপতি এড. কুদরত ই খুদা।



