স্থানীয় সংবাদ

আড়ংঘাটায় সাংবাদিক ইমদাদুল খুনের ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে মামলা : গ্রেপ্তার নাই

# অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে পরিকল্পিত হত্যা মামলা দায়ের #
# মামলার তদন্তের কার্যক্রম চলমান, আসামী গ্রেপ্তারে অভিযান চলছে #

স্টাফ রিপোর্টার : খুলনার আড়ংঘাটা থানাধীন শলুয়া বাজারের উপর দুর্বৃত্তদের গুলিতে খুন হওয়া সাংবাদিক ইমদাদুল হক মিলন হত্যাকা-ের ঘটনায় শনিবার (২০ ডিসেম্বর) রাতে নিহতের স্ত্রী বাদী হয়ে ৫/৬ অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি পরিকল্পিত হত্যা ও গুরুতর জখম করা অভিযোগ এনে মামলা দায়ের করেন, মামলা নং-(৬), বিষয়টি নিশ্চিত করেছেন আড়ংঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহাজাহান আহমেদ। এদিকে, দুর্বৃত্তদের বুলেটের আঘাতে খুন হওয়া সাংবাদিক ইমদাদুল হক মিলনের হত্যাকা-ের ৪ দিন অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত ওই খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। পুলিশ বলছে, আড়ংঘাটা থানাধীন শলুয়া বাজার এলাকায় খুনের ঘটনায় শনিবার (২০ ডিসেম্বর) রাতে নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি পরিকল্পিত হত্যা মামলা দায়ের করেন।
বাদী এজাহারে উল্লেখ করেন, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরের তার স্বামী খাবার খেয়ে বাড়ি থেকে শলুয়া বাজারের প্রেস ক্লাবে আসেন। ওইদিন তিনি রাত প্রায় ৯ টার দিকে শলুয়া বাজারে জনৈক চায়ের দোকানের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। ওই সময় আড়ংঘাটা বাইপাসের দিক হতে হঠাৎ দুটি মটরসাইকেল যোগে ৪ জন দুস্কৃতকারী এসে আমার স্বামী মোঃ ইমদাদুল হক মিলন (৪৫) কে লক্ষ্য করে গুলি ছোড়ে। আমার স্বামী তৎক্ষণাৎ দৌড়ে ওই চায়ের দোকানের ঢুকে পড়ে।
তখন দুস্কৃতকারীরা চায়ের দোকানের মধ্যে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। তখন গুলিবিদ্ধ হয়ে আমার স্বামী ও পশু চিকিৎসক দেবাশীষ বিশ্বাস মেঝেতে লুটিয়ে পড়েন। দুস্কৃতকারীরা গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ রক্তাক্ত অবস্থায় দু’জনকে খুমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক আমার স্বামীকে মৃত বলে ঘোষনা করেন এবং পশু চিকিৎসক দেবাশীষের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অজ্ঞাতনামা ৫/৬ জন দুস্কৃতকারীরা আমার স্বামীকে পরিকল্পিত ভাবে হত্যা করে পালিয়ে যায় বলেও এজাহারে তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে আড়ংঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহাজাহান আহমেদ জানান, শলুয়া বাজার এলাকায় দুর্বৃত্তদের হাতে খুনের ঘটনায় ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় হত্যার রুজু করা হয়েছে। হত্যাকা-ের বিভিন্ন আলামত ও বিষয়কে সামনে রেখে তদন্তের কার্যক্রম চলমান রয়েছে এবং হত্যাকা-ে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আশাবাদি দ্রুত সময়ের মধ্যে আসামী গ্রেপ্তারে সক্ষম হবো।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯ টার দিকে আড়ংঘাটা থানাধীন শলুয়া বাজারের একটি চায়ের দোকানের মধ্যে একদল দুর্বৃত্তরা সাংবাদিক ইমদাদুল হক মিলনকে গুলি করে হত্যা করে এবং ওই ঘটনায় একই গ্রামের গ্রাম্য পশু চিকিৎসক দেবাশীষ বিশ^াসও গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ পশু চিকিৎসক বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। নিহত সাংবাদিক ইমদাদুল হক মিলন এক সময়ে দৈনিক প্রবাহ পত্রিকার আড়ংঘাটা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সর্বশেষ একটি অনলাইন নিউজ পোর্টালেও নিয়মিত সাংবাদিকতার কাজ করছিলেন। একই সাথে তিনি আড়ংঘাটা প্রেস ক্লাবের সাঃ সম্পাদক ও শলুয়া বাজার কমিটির একটি পদের দায়িত্বও ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button