খুলনা-৪ আসনে খেলাফত মজলিসের মাওলানা সাখাওয়াত হোসাইনের মনোনয়নপত্র সংগ্রহ

খবর বিজ্ঞপ্তি : খুলনা-৪ আসনে (রূপসা, তেরখাদা, দিঘলিয়া) খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ির প্রার্থী খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন- এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার বিকেলে খুলনার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারের কাছ থেকে দলীয় নেতৃবৃন্দ মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, খেলাফত মজলিস খুলনা মহানগর সভাপতি ও খুলনা-৩ আসনের খেলাফত মজলিস মনোনীত প্রার্থী এফ এম হারুনর রশীদ, জেলা সাধারণ সম্পাদক ও খুলনা-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হাফেজ মাওলানা আব্দুল্লাহ যোবায়ের, খুলনা মহানগর সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের খেলাফত মজলিস মনোনীত প্রার্থী এডভোকেট শহিদুল ইসলাম, রূপসা উপজেলা সভাপতি মাওলানা রবিউল ইসলাম, তেরখাদা উপজেলা সভাপতি মাওলানা আক্তারুজ্জামান, জেলা সহ সভাপতি মাওলানা সালাহুদ্দীন, মহানগর সাংগঠনিক সম্পাদক হাফেজ সাজ্জাদ হোসেন, মহানগর সহ সাধারণ সম্পাদক প্রিন্সিপাল ইমদাদুল্লাহ আজমী, জেলা বায়তুল মাল সম্পাদক মোঃ মামুনুর রশীদ, মহানগর ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা সাজ্জাদুল্লাহ রায়হানী, দিঘলিয়া উপজেলা সাধারণ সম্পাদক ক্বারী শেখ মিজানুর রহমান, দিঘলিয়া উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ইব্রাহীম খলীল প্রমুখ।



