স্থানীয় সংবাদ

মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি বিত্তবান মানুষের আর্থিক সহায়তা প্রয়োজন

স্টাফ রিপোর্টার ঃ দুরারোগ্য ‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত মেধাবী ছাত্রী আরিফা জান্নাত আসফি চিকিৎসার জন্য সবার কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। খুলনা সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী আসফি পিইসি পরীক্ষায় বৃত্তিসহ এ+ এবং জেএসসি ও এসএসসি পরীক্ষায় এ+ পেয়েছে। অত্যন্ত মেধাবী এই ছাত্রী দীর্ঘ চার বছর যাবত দুরারোগ্য স্যাক্রোলাইটিসে আক্রান্ত। চিকিৎসকের পরামর্শে পরপর দুইবার পার্শ্ববর্তী দেশ ভারতে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে গিয়ে চিকিৎসা সেবা নিয়ে নিয়েছে। এখনো শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় পুনরায় তাকে চিকিৎসকের শরণাপন্ন হওয়া অত্যন্ত জরুরি। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে আরিফা জান্নাত আসফির দুরারোগ্য রোগের চিকিৎসার ব্যয় ভার বহন করতে তার পরিবার হিমশিম খাচ্ছে। পুনরায় তার ভারতে গিয়ে চিকিৎসার জন্য কমপক্ষে ১০ লাখ টাকার প্রয়োজন, যা তার দরিদ্র পরিবারের পক্ষে যোগাড় করা সম্ভব নয়। এ অবস্থায় সে নিজের জীবন রক্ষার্থে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছে। মানুষের একটু আর্থিক সাহায্যই হয়তো মেধাবী আরিফা জান্নাত আসফির জীবন রক্ষা করতে পারে। সাহায্য পাঠাবার ঠিকানা অগ্রণী ব্যাংক সঞ্চয়ী হিসাব নং-০২০০০৯৪৯১১৩৩৩, বিকাশ ও নগদ : ০১৭২৪৪৫২১৯৩ এবং রাউটিং নং-০১০৪৭০৮২০, ফারাজীপাড়া শাখা, খুলনা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button