স্থানীয় সংবাদ

রিকশার চাকায় ওড়না জড়িয়ে খুবি শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের ২৫ ব্যাচের শিক্ষার্থী মারজান রহমান ইন্তেকাল করেছেন। শিক্ষার্থী আইডি নং ২২১৬২৫। সোমবার (২২ ডিসেম্বর) নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি মো. মজিবুর রহমান জমাদ্দারের মেয়ে। গত ২৬ অক্টোবর তার মায়ের সাথে ডাক্তার দেখাতে যাওয়ার সময় রিকশায় ওড়না পেচিয়ে মাটিতে পড়ে যান। তাৎক্ষণিক তার কয়েকজন সহপাঠী তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেলে ভর্তি করায়। ১২ নভেম্বর পর্যন্ত সেখানে চিকিৎসারত ছিলেন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখান থেকে কিছুটা সুস্থ হলে বাসায় আনা হয়। ডিসেম্বরের ২ তারিখে আবার অসুস্থ হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোমবার সকালে অবস্থার অবনতি হয়ে মৃত্যু ঘটে। তার এমন মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান ড. আব্দুল্লাহ আবুসাইদ খান বলেন, মারজান আমাদের অনেক প্রিয় ছাত্রী ছিলো। আমরা তার এমন অকাল মৃত্যুর সংবাদে অনেক ব্যাথিত হয়েছি। আমরা তার আত্মার রুহের মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। মারজানের সহপাঠী, নওশীন ইসলাম আনিশা বলেন, মারজান রহমান সোসিওলোজি ২৫ ব্যাচের একজন শিক্ষার্থী ছিলো। সে অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলো পাশাপাশি, খুবই ভালো মনের এবং মিশুক মেয়ে ছিল। আমাদের খুব ভালো একজন বন্ধু ছিলো। তার এমন মৃত্যুতে আমরা বাকরুদ্ধ ও মর্মাহত। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। আমিন। আরেক সহপাঠী খালিদ হোসেন শাওন বলেন, আমাদের সোশিওলজি – ২৫ ব্যাচের সহপাঠী মারজান রহমানকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে, আমরা মহান আল্লাহর কাছে তার আত্মার শান্তি কামনা করছি। মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুন এবং আমাদের সকলকে এই শোক সহ্য করার শক্তি দান করুক আমিন।এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। এক শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।একইভাবে শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শারাফাত হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button