এবার খুলনার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের খুলনা-যশোর সড়ক অবরোধ

# ৮ দফার দাবিতে আন্দোলন চলমান, শ্লোগানে শ্লোগানে উত্তাল সড়ক #
# চলাচলে সাময়িক দুর্ভোগ, রাতে ক্যাম্পাসে মশাল মিছিল #
স্টাফ রিপোর্টার : খুলনার দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা তাদের ৮ দফা বাস্তবায়নের দাবিতে এবার খুলনা-যশোর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সকালে বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদ ঘোষিত কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের শ্লোগানে-শ্লোগানে দৌলতপুর মুহসিন মোড়স্থ খুলনা-যশোর সড়ক ছিল উত্তাল। তাছাড়া চলমান আন্দোলনকে ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি পালন ও ৮ দফা দাবির বাস্তবায়নে আন্দোলনরত শিক্ষার্থীরা পরীক্ষার হলেও ফেরেনি। পাশাপাশি, এ চলমান আন্দোলনের ধারাবাহিকতায় পূর্বে ন্যায় একাডেমিক ও প্রশাসনিক ভবন, প্রধান ফটক সহ কয়েকটি ফটকে এখানো তালাবদ্ধ ছিল। এটিআই খুলনার শিক্ষার্থীদের এই অবরোধে মুখে পড়ে খুলনা-যশোর সড়কে যানবাহন চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। এসময় পথচারী ও যাত্রীদের সাময়িক সময়ের জন্য হলেও ভোগান্তি পোহাতে হয়েছে। তবে, আন্দোলনকারীদের কর্মসূচি সমাপ্তির পর ওই সড়কের যানবাহন চলাচল স^াভাবিক হয়ে ওঠে। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এদিকে, একই কর্মসূচি পালনকালে এটিআই ঈশ^রদী পাবনার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ লাঠিচার্জের প্রতিবাদে একইদিন রাতে এটিআই খুলনার শিক্ষার্থীরা ক্যাম্পাসে আগুন জ¦ালিয়ে মশাল মিছিল বের করে প্রতিবাদ জানায়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে এটিআই খুলনার আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের ৮ দফা দাবিতে খুলনা-যশোর সড়কে অবরোধ অবরোধ করে বিক্ষোভ করেছে। এসময় শিক্ষার্থীদের ‘কৃষির সৈনিক এক হও, এক হও, খামার বাড়ির সিন্ডিকেট ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও,‘ পুলিশ দিয়ে আন্দোলন, দমানো যাবে না, দালালী না রাজপথ, রাজপথ রাজপথ, উচ্চ শিক্ষার অধিকার দিতে হবে’ দিয়ে দাও’-সহ নানা শ্লোগানে শ্লোগানে উত্তাল ছিল খুলনা-যশোর সড়ক। পাশাপাশি, এ চলমান আন্দোলনের ধারাবাহিকতায় পূর্বে ন্যায় একাডেমিক ও প্রশাসনিক ভবন, প্রধান ফটক সহ কয়েকটি ফটক ছিল তালাবদ্ধ। এটিআই খুলনার শিক্ষার্থীদের এই অবরোধের মুখে পড়ে খুলনা-যশোর সড়কে যানবাহন চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে পথচারী ও যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হয়। তবে, কর্মসূচির শেষে যানবাহন পুনরায় স্বাভাবিক যাতায়াত শুরু হয়। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। একই কর্মসূচি পালনকালে এটিআই ঈশ^রদী পাবনার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ লাঠিচার্জের প্রতিবাদে একইদিন রাতে এটিআই খুলনার শিক্ষার্থীরা ক্যাম্পাসে আগুন জ¦ালিয়ে মশাল মিছিল বের করে প্রতিবাদ জানায়।
৪র্থ সিমিস্টারের শিক্ষার্থী এফ এম সজল জানান, পুলিশ দিয়ে আমাদের এই আন্দোলন দমানো যাবে না। আমি দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থেকে আন্দোলন করে যাবো। পুলিশ যদি এ আন্দোলন প- করার চেষ্টা করে, তবে আমাদের লাশের উপর দিয়ে করতে হবে। পূর্ব কর্মসূচির অংশ হিসাবে কেন্দ্রীয় ঘোষনানুসারে মঙ্গলবার আমরা খুলনা-যশোর সড়ক অবরোধ করি, তাছাড়া আন্দোলনের কারনে পূর্ব থেকেই আমরা পরীক্ষা বর্জন করি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। এছাড়া ইশ^রদী পাবনা এটিআই’এ আমাদের যে ভাইবোনদের উপর হামলা করা হয়েছে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী শেখ তাজ আহম্মেদ তামিম জানান, বাংলাদেশ কৃষি ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ, উপ সহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির গেজেট, কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করা সহ আট দফা দাবি নিয়ে আন্দোলনের পর কৃষি উপদেষ্টাসহ সংশ্লিষ্টরা দাবি পূরনের আশ্বাস দিলেও তা আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি, কোনো প্রজ্ঞাপন জারিও করা হয়নি। যে কারনে আমরা আমাদের যৌক্তিক দাবির কারনে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। দাবি পূরন না হওয়া পর্যন্ত সম্মলিতভাবে আন্দোলন চালিয়ে যাবো। এছাড়া ইশ^রদী পাবনা এটিআই’এ আমাদের যে ভাইবোনদের উপর হামলা করা হয়েছে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী বাংলাদেশে কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদ অত্র কলেজ শাখার সাধারন সম্পাদক মো. আব্দুল্লাহ আল মারুফ জানায়, কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মুহসীন মোড়ে খুলনা-যশোর সড়ক অবরোধ করে শান্তিপূর্ব কর্মসূচি পালন করি। আন্দোলন চালিয়ে যাচ্ছি, দাবি পূরন না হওয়া পর্যন্ত পরীক্ষা হলে ফিরবো না, আন্দোলন চালিয়ে যাবো। পরবর্তীতে কেন্দ্রীয় ঘোষনা আসলে পরিবর্তী কর্মসূচি পালন করে আন্দোলন চালিয়ে যাবো। পাশাপাশি ঈশ^রদী পাবনার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ লাঠিচার্জ করার প্রতিবাদে রাতে আমরা ক্যাম্পাসে আগুন জ¦ালিয়ে মশাল মিছিল বের করে প্রতিবাদ জানায়।
দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কাজী জাহাঙ্গীর হোসেন জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের আমরা আন্দোলন বন্ধ করে পরীক্ষায় হলে ফিরতে বলেছি। তারা আমাদের কথার কর্নপাত না করে তাদের কেন্দ্রীয় সিধান্তনুসারে আন্দোলন চলমান রেখেছে। শিক্ষার্থীদের আন্দোলন ও সার্বিক বিষয়ে সার্বক্ষনিক উর্ধ্বতনদের সাথে যোগাযোগ করে অবগত করছি।



