খুলনা ওয়াসার উপ ব্যবস্থাপনা পরিচালক ঝুমুর বালার অপকর্মের বিরুদ্ধে অভিযোগ

স্থানীয় সরকার উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান
স্টাফ রিপোর্টার : খুলনা ওয়াসার অর্থ ও প্রশাসনের উপ ব্যবস্থাপনা পরিচালক ঝুমুর বালা (উপসচিব পরিচিতি নং ১৬২৩৯) রাষ্ট্রীয় শোক দিবস ও সাধারণ ছুটির ঘোষণাকে অমান্য, রাষ্ট্রীয় অর্থ অপচয় ও অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে শাস্তিমূলক ব্যবস্থা ও অপসারনের দাবিতে খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দ ফুঁসে উঠেছে। এ ঘটনায় (৫ জানুয়ারি) খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের মাধ্যমে বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর লিখিত স্বারকলিপি প্রদান করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক জি এম আব্দুল গফফার।
লিখিত স্মারকলিপিতে বলা হয়েছে, বুধবার (৩১ ডিসেম্বর) বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সাধারণ ছুটির ঘোষণা থাকা স্বত্বেও তিনি শোক ও ছুটি উপেক্ষা করে অফিস খোলা রেখে-কালো পতাকা ও কালো ব্যাজ ধারণ না করে জাতীয় পতাকা অর্ধনমিত না করে সরকারী নির্দেশনাকে অবজ্ঞা করে আদালতের নোটিশ প্রাপ্তির পরেও বিতর্কিত নিয়োগের গোপনে বাণিজ্যের প্রক্রিয়া শুরু করে। এমনকি প্রীতি ভোজের আয়োজন ও মিস্টি বিতরণসহ আনন্দ-উল্লাসের বহিঃপ্রকাশের প্রতিবাদে ৪র্থ বারের মত আবারো অপসারন দাবিতে কর্মচারীদের প্রতিবাদ অব্যাহত রয়েছে। ফ্যাসিস্ট সরকারের দোসর ঝুমুর বালা ও তার সঙ্গীয় দোসরদের কতিপয় অনিয়ম এবং একগুয়েমি কর্মকান্ডের তালিকা নি¤েœ প্রদান করা হয়। যেমন বোতল প্লান্ট প্রায় ৬ মাস বন্ধ থাকার পরেও সেখানে আউট সোর্সিং কর্মচারীদের প্রায় দশ লাখ টাকার উপরে বেতন প্রদান করা হয়েছে। ফলে ওয়াসা অর্থনৈতিক ভাব ক্ষতিগ্রস্থ হয়।
খুলনা ওয়াসার ৪টি জোনের ফ্লো-মিটার (নতুন/পুরাতন) এবং নতুন ও পুরাতন মালামাল চুরির কারনে প্রায় কোটি টাকার সম্পদ ক্ষতির দায় ও তদন্তের দায়িত্ব উপ ব্যবস্থাপনা পরিচালকের উপর ন্যাস্ত থাকলেও সঠিক তদন্ত না করে বিষয়টি ধামাচাপা দিয়ে দায়ীদের পুরস্কৃত করার জন্য প্রমোশনের ব্যবস্থা করা হয়। স্থায়ী কর্মচারী যারা বিভিন্ন পাম্পে কর্মরত তাদেরকে সাপ্তাহিক ছুটি ও আর্থিক সুবিধা না দিয়ে ১৬ (ষোল) ঘন্টা দায়িত্ব পালনে অফিস আদেশে বাধ্য করা হয়েছে-যা শ্রম আইন পরিপন্থী।
উপ ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন) ঝুমুর বালা এর খুলনা পিরোজপুর ও গোপালগঞ্জ যাতায়াত, আনন্দ ভ্রমণ ও নিয়মিত অফিসকরণে ০৩টি গাড়ি ব্যবহার করেন। ফলে জ্বালানী তেল খরচ বৃদ্ধি পেয়েছে অধিক মাত্রায় যা সেপ্টেম্বর/২০২৪ সালে দুই লাখ আঠারো হাজার টাকা, বর্তমানে দাড়িয়েছে আগষ্ট/২০২৫ সালে তিন লাখ ৭৫ হাজার টাকা। যা অনিয়মকৃত ব্যবহার এবং ট্রান্সপোর্ট আইনের বহিঃভূত ও অর্থনৈতিক অপচয় করা হয়েছে।
উপ ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন) ঝুমুর বালা নিয়ম নীতি, রীতি ও শ্রম আইন ভঙ্গ করে কর্মরত ৭ জন শ্রমিক কে বিনা নোটিশে টার্মিনেট করেন। বিষয়াদি তদন্ত পূর্বক প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



