জাতীয় সংবাদ

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: সারা দেশে ১৯ হাজার ১৮২ জন গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট : অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ বিশেষ অভিযানে সারা দেশে এ পর্যন্ত ১৯ হাজার ১৮২ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।এ সময় সারা দেশ থেকে ৩১৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।গত শুক্রবার রাতে পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, সারা দেশে অপরাধ দমনে পরিচালিত এই বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতদের পাশাপাশি ২ হাজার ১৫৬ রাউন্ড গুলি ও ৭০০ রাউন্ড কার্তুজ, ৯৬টি ককটেল ও ১৪টি বোমা উদ্ধার করা হয়েছে।
ঢাকায়২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৮: রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর মধ্যে মুগদা থানা ৯ জন, বনানী থানা সাতজন ও রূপনগর থানা ১২ জনকে গ্রেপ্তার করে।গতকাল শনিবারএক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ডিএমপি।ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার মুগদা থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে ৯ জনকে গ্রেপ্তার করে। একই সময়ে বনানী থানা পুলিশ সাতজনকে ও রূপনগর থানা পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button