জাতীয় সংবাদ

ঢাকা উত্তরে বাড়িভাড়া সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ আজ

প্রবাহ রিপোর্ট : ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের অধিকার নিশ্চিতে বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ নিয়ন্ত্রকের পক্ষে একটি নির্দেশিকা প্রস্তুত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আগামীকাল আজ মঙ্গলবার প্রস্তুত করা এ নির্দেশিকা প্রকাশ করবে ডিএনসিসি। গতকাল সোমবার ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জোবায়ের হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১২টায় গুলশানে ডিএনসিসির নগর ভবনে ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের অধিকার নিশ্চিতে বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ নিয়ন্ত্রকের পক্ষে একটি নির্দেশিকা প্রকাশ করা হবে। এ উপলক্ষে নগর ভবনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ডিএনসিসি। সংবাদ সম্মেলনে নির্দেশিকা উপস্থাপন করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button