জাতীয় সংবাদ

তারেক রহমানের নিরাপত্তা হতে হবে নিñিদ্র: রিজভী

প্রবাহ রিপোর্ট : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে অনেকে অনেক কথা বলছেন। আমরা বারবার বলেছি— তার নিরাপত্তার বিষয়টি সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সেই নিরাপত্তা ব্যবস্থা হতে হবে ‘বেহুলার বাসরঘরের’ মতো নিñিদ্র। কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সে ধরনের কার্যকর কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। গতকাল সোমবার দুপুরে রাজধানীর লালমাটিয়ায় জুলাই আন্দোলনে নিহত ফিরোজ আহমেদের স্ত্রী ফিরোজা আক্তারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও ডা. জুবাইদা রহমানের পরামর্শে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের উদ্যোগে এই সাক্ষাতের আয়োজন করা হয়। এসময় রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই বিপ্লবের যোদ্ধাদের আত্মত্যাগ দেশের ইতিহাসে নজিরবিহীন। বিএনপি আগামীতে ক্ষমতায় পেলে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারকে যথাযথভাবে পুনর্বাসন করবে। নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতার রঙ ফিকে হয়ে যাচ্ছে। নির্বাচনে যেন সূক্ষ্ম কারচুপির কোনো সুযোগ না থাকে, সেটি নিশ্চিত করা সরকার ও কমিশনের প্রধান দায়িত্ব। জনগণ যেন ভয়হীন পরিবেশে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেই ব্যবস্থা করতে হবে। শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে রিজভীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম এবং সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। এছাড়া কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদসহ ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতারা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button