কাঠামোগত উন্নয়নের আগে আমাদের মানবিক উন্নয়ন প্রয়োজন- রূপসায় আজিজুল বারী হেলাল

রূপসা প্রতিনিধি : খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন আমি এ মাটির সন্তান । আমি এখানে খেলাধুলা করেছি, এখান থেকেই আমার বেড়ে ওঠা। আজকের সুধী সমাবেশে আমার যে সকল মুরুব্বিগন উপস্থিত আছেন, আপনাদের বক্তব্য শুনে আমি আরো সতর্ক থাকবো। কারণ আপনারা আমাকে যে মর্যাদা দিয়েছেন সেটা রক্ষা করার দায়িত্ব এখন আমার উপর পরেছে। প্রিয় সুধী আমি আপনাদের জানাতে চাই রাজনৈতিক দলের আদর্শ আলাদা হতে পারে কিন্তু আমরা এ এলাকার মানুষ ঐক্যবদ্ধ থাকবো। আমার দল সরকার গঠন করলে আপনাদের জন্য রাস্তা ঘাট,হাট বাজার,বা অন্যান্য উন্নয়ন করে দিলো কিন্তু আমরা মনুষ্যত্ব হারিয়ে ফেললাম। তাতে কি উপকার হবে? আর আমরা কি সে উন্নয়ন ধরে রাখতে পারবো? আমরা আগে মানবিক উন্নয়ন ঘটাবো। কাঠামোগত উন্নয়নের আগে আমাদের মানবিক উন্নয়ন প্রয়োজন।আমাদের পুরাতন জরাজীর্ণ রাজনীতি ছুরে ফেলে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় সংকল্প বদ্ধ। আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে ইমাম, মুয়াজ্জিন,পুরাহিত ঠাকুর বা ফাদার সকলেই সরকার থেকে বেতন ভাতা পাবে।আমরা উৎসব ভাতাও চালু করবো। আমাদের আগে নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষায় ফিরতে হবে।আমাদের সন্তানদের মাদক থেকে ফিরাতে হবে।খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে।আমি আমার রূপসা, তেরখাদা ও দিঘলিয়ায় রাজনীতি করিনা।আমার রাজনীতি করার জন্য সারা বাংলাদেশ আছে। আপনাদের জন্য আমি শুধু কারো সন্তান কারো ভাই, কারো বন্ধু ।আমি আপনাদের জন্য সেই হেলাল, যে হেলাল এখানে খেলাধুলা করেছে ঘুরে বেরিয়েছে।
তিনি আরো বলেন,আমাদের নেতা তারেক রহমান বলেছেন, সবার আগে বাংলাদেশ, আমরা বাংলাদেশী। আমাদের পরিচয় নতুন করে পৃথীবি দেখবে ইনশাআল্লাহ। তারেক রহমান সেদিন দেখিয়েছেন পানি ৬০০ ফুট মাটির নিচে নেমে গেছে।আমাদের সুপেয় পানির সংকটে কাজ করতে হবে। নলকুপের পানি পরিহার করতে হবে।আমাদের বৃষ্টির পানি সংরক্ষণ করতে হবে। পাশাপাশি সমুদ্রের পানি, খালের পানি ও নদীর পানিপরিশুদ্ধ করতে হবে।আপনারা জানেন আমাদের দল বিএনপি’র প্রতিষ্ঠাতা এখানে খাল খনন করতে এসেছিলেন। আমাদের নেতা তারেক রহমানও এখন বলছেন, যদি আমাদের দল সরকার গঠন করে তবে আমরাও ২০ হাজার কিলোমিটার খাল খনন করবো। আপনাদের মনে থাকার কথা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় চাল রপ্তানি করা হতো।আমাদের শিক্ষা শেষে চাকরির ব্যাবস্থা করতে হবে ভোকেশনাল ট্রেনিং সেন্টার বেশি করে চালূ করতে হবে, আমাদের সবার দেশ গঠনে সহযোগিতা করতে হবে। আমরাই পারি নিজেকে পাল্টাতে। আমরা সবাই চেষ্টা করি মানবিক মানুষ হওয়ার জন্য। ইনশাআল্লাহ আপনারা যদি নেতা হিসেবে মেনে নেন, তবে আমি কথা দিচ্ছি গত ১৭ বছর যা হয়েছে আমি আল্লাহর রহমতে তা হতে দিবো না।আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি,
তিনি ২০ জানুয়ারি (মঙ্গলবার) রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নেরন ৭,৮,৯ নং ওয়ার্ডের নাগরিক সমাজের উদ্যোগে নন্দনপুর বটতলা গোলচত্বর মাঠ প্রাঙ্গণে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আব্দুল মজিদ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট সমাজসেবক জাকির হোসেন জমাদ্দার। সূধীজনদের মধ্যে বক্তৃতা করেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব ইন্দ্রিস আহম্মেদ জমাদ্দার, আলহাজ্ব আফতাব আহম্মেদ জমাদ্দার, আলহাজ্ব আবুল হাশেম,শেখ আবু জাফর, আলহাজ্ব মালেক মোড়ল, আলী হোসেন খান, হাফেজ মাওলানা মাসুদুর রহমান, ডাঃ ওহিদুজ্জামান, ডাঃ স্বপন কুমার শীল, আলহাজ্ব আবু সাঈদ, আব্দুল লতিফ শেখ, বাবলু নন্দী, আঃ রশিদ, জব্বার মল্লিক, ইউসুফ হাওলাদার।রাজনৈতিক ব্যাক্তির মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম- আহবায়ক খান জুলফিকার আলি জুলু,মোল্লা খায়রুল ইসলাম,জিএম কামরুজ্জামান টুকু,এনামুল হক সজল, সাবেক যুগ্ম- আহবায়ক মোস্তফা উল বারী লাভলু, রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু,উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা বিএনপির সদস্য মোল্যা এনামুল কবীর,জেলা তাঁতিদলের সদস্য সচিব মাহমুদুল আলম লোটাস,রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল,মো:রয়েল, সমাজসেবক শামীম আহম্মেদ জমাদ্দার, শেখ মোঃ আবু সাঈদ, শরিফুল ইসলাম বকুল,মো: জাহিদ শেখ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস, জেলা যুবদল নেতা তানভির আহম্মেদ সুমন,নিয়াম মল্লিক, শাজাহান, নয়ন,মর্জিনা বেগম, মো: রাসেল শেখ প্রমুখ।
এছাড়াও আসর বাদ যুগিহাটি মাদ্রাসায় এবং সন্ধ্যা ৭ ঘটিকায় পালের বাজারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

